কেরানীগঞ্জে রহস্যজনক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিসহ দুইজন গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৩, ২০২৫
গত ১১ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল ২টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নাগদা এলাকার কিং স্টার হাউজিং-এর পশ্চিম-দক্ষিণ কোণে ফাঁকা জায়গায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। নিহতের ডান হাতের কব্জি কাটা, দুই পায়ের রগ কাটা এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়।
ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) যৌথভাবে দ্রুত তদন্তে নামে। তদন্তে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতরা হচ্ছেন:
১। মোঃ সুমন শেখ (৩৫)
পিতা: মৃত লুৎফর রহমান, মাতা: মৃত শামসুন্নাহার
সাং: খোলামোড়া, বুচা হাজির বাড়ীর পাশে, থানা: কেরানীগঞ্জ মডেল, জেলা: ঢাকা
(বর্তমান ঠিকানা: ক্যাপ্টেন স্কুলের গলি, জনৈক আলা-আমিনের বাড়ির ভাড়াটিয়া)
২। মোঃ জসীম হাওলাদার (৩০)
পিতা: মৃত আলতাফ হোসেন হাওলাদার, মাতা: হালিমা বেগম
সাং: পূর্ব মহেশপুর, থানা: বাকেরগঞ্জ, জেলা: বরিশাল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার চাকু মোঃ জসীম হাওলাদারের দেখানো মতে ঘটনাস্থলের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়।
নিহতের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম:
জাকির ভুইয়া (২৫)
পিতা: মোঃ আব্দুল জলিল ভুইয়া, মাতা: জোসনা বেগম
স্থায়ী ঠিকানা: পানি চত্বর (ভূইয়া বাড়ি জামে মসজিদের পাশে), মাদারীপুর সদর, মাদারীপুর
(বর্তমান ঠিকানা: নবী মিয়ার বাড়ির ভাড়াটিয়া, ওয়ার্ড নং-০৬, ইউনিয়ন: শাক্তা, থানা: কেরানীগঞ্জ মডেল, জেলা: ঢাকা)
এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-২২, তারিখ- ১২/০৬/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

