বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে। সেখানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যেই বৈঠক হতে যাচ্ছে, সেটিকে তিনি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যা দেন। বুধবার (১১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রিজভী বলেন, “আলোচনার মাধ্যমেই আগামী নির্বাচনের তারিখ নির্ধারণ হবে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি বারবার ডিসেম্বরে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেছে।” তিনি আরও বলেন, এই বৈঠকের পর দেশের রাজনীতিতে সুবাতাস বইবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে বলেই দলের প্রত্যাশা। মতবিনিময় সভায় রিজভী অভিযোগ করেন, ভারত বারবার বাংলাদেশের নাগরিকদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে পুশ ইন করছে, যা দেশের জন্য অনৈতিক ও অসম্মানজনক। তিনি বলেন, “এটা শুধু প্রতিবাদের বিষয় নয়, এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।” জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা মোকাবেলায় কার্যকর কোনো ভূমিকা ছিল না। এখন ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ সরকার নির্লিপ্ত।” তিনি সরকারের অবহেলার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে উল্লেখ করে দ্রুত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
আগুন-বোমা হামলা ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: রিজভী
বাস-সিএনজিতে অগ্নিসংযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান • ‘রাজপথ…
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’, সারজিসের অভিযোগ
চাঁদাবাজি-টেন্ডারবাজি নিয়ে গুরুতর অভিযোগ এনসিপি নেতার • পোস্টে…
নেতারা ভালো হলেই দেশ ভালো হবে: ফজলুর রহমান
চাওয়া-পাওয়ার প্রতিযোগিতা থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান •…
অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাউফলের মেয়র প্রার্থী আপেল মাহমুদ
পটুয়াখালীর বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ…
বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার…
‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের হিসাব দিয়েই ভোট চাইবে বিএনপি’
পাঁচ বছর পর জনগণের কাছে কাজের হিসাব দেওয়ার…
আরও পড়ুন
ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ চেয়ে বাউফলে মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনায় একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের বিরোধিতা এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে…
বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও…
সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে আইসিডিডিআর,বিকে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক
সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের মধ্যে মানব প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও টিকা গ্রহণের প্রতিবন্ধকতা নিরসনে…
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে বাংলাদেশের যোগদানের প্রক্রিয়ায় অগ্রগতি
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য চুক্তি ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বাংলাদেশসহ চার আবেদনকারী দেশ…
প্রাথমিক শিক্ষা সংস্কারে GPE’র আরও অনুদান চাইল বাংলাদেশ
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের চলমান সংস্কার ও নতুন উদ্যোগ বাস্তবায়নে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (GPE) থেকে আরও বৃহত্তর অর্থায়ন ও…
খেয়াঘাট আছে, নেই যাতায়াতের পথ; দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
খেয়াঘাট আছে, নৌকাও আছে। কিন্তু ঘাটে পৌঁছানোর স্বাভাবিক পথ নেই। জোয়ারের পানিতে তলিয়ে যায় সংযোগ সড়ক, আর ভাটার সময় সেখানে…
‘বেহেশতের লোভ নয়, উন্নয়নের হিসাব দিয়েই ভোট চাইবে বিএনপি’
পাঁচ বছর পর জনগণের কাছে কাজের হিসাব দেওয়ার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম • বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার…
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউএনজিএতে প্রথম ভাষণ • নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় বক্তব্য দেওয়ার কথা • জলবায়ু, বিশ্ব শান্তি, অর্থনীতি ও রোহিঙ্গা সংকট…

