‘আমরাই হচ্ছি বড় মাফিয়া’—বক্তব্যের জেরে শোকজ এনসিপি নেতা মানিক
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১১, ২০২৫
“আমরাই হচ্ছি বড় মাফিয়া”—এই মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা জুবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
মঙ্গলবার (১০ জুন) এনসিপির যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয়ভাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জুবাইরুল মানিক। পাশাপাশি তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের একজন বেসরকারি কারা পরিদর্শক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জুবাইরুল আলম মানিক একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য দেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির অভিযোগ।
নোটিশে আরও উল্লেখ করা হয়, “আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষয়ের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা আকারে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”
জুবাইরুল আলম মানিক শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোটিশ পেয়েছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যথাসময়ে উত্তর দেওয়া হবে।”
এর আগে সোমবার দুপুরে আনোয়ারা উপজেলার এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইরুল বলেন, “আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি মনে করে শিক্ষার্থীদের কাজ শেষ, তাহলে তারা ক্যাম্পাসে ফিরে যাক—তাদের বলি, ১৬ বছরের একজন মাফিয়াকে আমরা হটাতে পেরেছি। কেউ যদি আবার মাফিয়া হয়ে উঠতে চায়, তাদের বলি—এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া কেউ থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।”
এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানামুখী সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন—এনসিপির রাজনৈতিক অবস্থান ও দলের তরফে এমন উসকানিমূলক শব্দচয়ন কতটা গ্রহণযোগ্য।
এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে দলটির আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। তবে সাম্প্রতিক সময়ের রাজপথকেন্দ্রিক তৎপরতায় এনসিপির কিছু নেতা আলোচনায় এসেছেন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

