জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো মুবিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১০, ২০২৫
১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো কিশোর মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুবিন পেশায় একজন কম্পিউটার অপারেটর। গত ১৮ জুলাই ছাত্র-জনতার মিছিলে অংশ নিতে গিয়ে তিনি পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন। ছোড়া গুলি তার বাম চোখে ঢুকে ডান চোখের পাশ দিয়ে বেরিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ এবং বেসরকারি ভিশন আই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। একাধিক অপারেশনের পরও তার দৃষ্টিশক্তি ফিরে আসেনি।
পিতৃহীন মুবিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার চিকিৎসায় ইতোমধ্যে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে, তবে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি বর্তমানে চরম ঝুঁকিতে আছেন। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা না পাওয়ায় তার পরিবার গণমাধ্যমে হতাশা প্রকাশ করে।
এই খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে, সোমবার (৯ জুন) তার নির্দেশে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম মুবিনের বাড়িতে যান। সেখানে তিনি তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। যারা গণতন্ত্র রক্ষায় রাস্তায় নেমেছিল, তাদের এমন দুরবস্থায় ফেলে রাখা মানবিকতা ও নৈতিকতা বিরোধী।”
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নে যেভাবে গত ১৬ বছর ধরে হাজার হাজার নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন, ঠিক তেমনই এখন আহতদের নিয়েও চলছে অবহেলা। নির্বাচন নিয়ে গড়িমসি করে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিসেম্বরে নির্বাচন না দিয়ে এপ্রিলের মতো এক অনুপযুক্ত সময়ে নির্বাচন দিতে চাচ্ছে, যা জনগণের প্রত্যাশা ও বাস্তবতা— উভয়ের পরিপন্থী।”
বিএনপির এই নেতার সফরকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং মুবিনের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
এই বিভাগের আরও খবর
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

