শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিজেসির দাবিগুলো আলোচনার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস; টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা বাড়াতে সরকারের উদ্যোগ চাইলেন বিজেসি চেয়ারম্যান

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই কোনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসি যেসব দাবি জানিয়েছে, সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে উদ্বেগ বিজেসির

বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, পোশাকশ্রমিকরা বেতন-ভাতার বিষয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পারলেও সাংবাদিকরা নিজেদের দাবি তুলে ধরতে পারেন না। এমনকি নিজেদের দাবি নিয়ে রাস্তায়ও নামতে পারেন না তারা।

টেলিভিশন সাংবাদিকদের বেতন বাড়াতে উদ্যোগের আহ্বান

ফাহিম আহমেদ বলেন, টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা কম। টেলিভিশন পুরোপুরি বিজ্ঞাপননির্ভর একটি মাধ্যম হওয়ায় সাংবাদিকদের বেতন-ভাতা বাড়ানো কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে ডিজিটাল হওয়ার আগে গ্রাহক পর্যায়ে কেবল অপারেটররা যে অর্থ পেতেন, তার একটি অংশ টেলিভিশনকে দেওয়ার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিজেসি চেয়ারম্যান।

গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

বৈঠকে গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দেন ফাহিম আহমেদ।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের পেশাগত অধিকার এবং বেতন-ভাতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন