ধর্ম ও শহীদদের টেনে সরকারের ওপর প্রভাব বিস্তার করছে দুটি রাজনৈতিক দল: রিজভী
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৯, ২০২৫
ঢাকা, ৯ জুন ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের কিছু রাজনৈতিক দল ধর্ম ও শহীদদের রক্তের স্মৃতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এই অন্তর্বর্তী সরকারের মধ্যে বহু উপদেষ্টা রয়েছেন যারা প্রচণ্ডভাবে বিএনপি-বিরোধী মনোভাব পোষণ করেন। ফলে সরকার একটি বা দুটি রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী ‘পেন্ডুলামের’ মতো অবস্থান পরিবর্তন করছে।
ডিসেম্বর মাসকে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় উল্লেখ করে রিজভী বলেন, কেউ কেউ বলছেন এপ্রিলেই নির্বাচন হওয়া উচিত, কিন্তু এপ্রিলে থাকে প্রচণ্ড খরতাপ, ঝড়বৃষ্টি, পাশাপাশি এসএসসি ও অন্যান্য পরীক্ষা, এমনকি রমজান মাসও চলবে। সেসময় মানুষ কীভাবে রোজা রেখে নির্বাচনী প্রচার চালাবে? তিনি আশঙ্কা প্রকাশ করেন, এপ্রিলের মতো সময়ে নির্বাচন আয়োজন হলে তা জনগণের অংশগ্রহণ কমিয়ে দেবে এবং ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তিনি আরও বলেন, যে নেতা শহীদদের মর্যাদা রক্ষার কথা বলছেন, তারা ৭১-এর শহীদদের কথা কি ভুলে গেছেন? ৮৬ সালের নির্বাচনের কথা স্মরণ আছে কি? এখন ধর্মকে পুঁজি করে রাজনীতির প্রচেষ্টা চলছে।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার বাজারে বিশৃঙ্খলা এবং ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ এনে তিনি বলেন, চামড়া ব্যবসায়ীরা এবারও বঞ্চিত হয়েছেন। সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ কি এই ঈদে স্বাচ্ছন্দে উৎসব উদযাপন করতে পেরেছে? দখলদার-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? তিনি বলেন, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান সুস্পষ্ট। আমরা জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ।
বর্তমান করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে রিজভী বলেন, সরকার প্রয়োজনীয় কোনো প্রস্তুতি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না। একদিকে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে বাজারে চড়া দামের চাপে সাধারণ মানুষ কষ্টে আছে।
বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, সরকার জনগণের আবেগকে উপেক্ষা করছে এবং বিশেষ দলের স্বার্থরক্ষায় কাজ করছে। এতে সরকারের প্রতি মানুষের আস্থা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তিনি দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জনগণের স্বার্থে কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

