“এপ্রিল নির্বাচন আসলে এপ্রিল ফুল হতে পারে” — ১২ দলীয় জোটের মন্তব্য
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৭, ২০২৫
৭ জুন ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচন এপ্রিলে আয়োজনের প্রস্তাবকে ‘এপ্রিল ফুল’-এর মতো প্রতারণামূলক কৌশল হিসেবে আখ্যা দিয়েছে ১২ দলীয় জোট। তারা বলছে, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণ ডিসেম্বরেই একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেন, “দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে শেখ হাসিনাকে বিদায় দিয়েছে, কোনো নতুন রাজনৈতিক ছলনার শিকার হওয়ার জন্য নয়।”
তারা অভিযোগ করেন, “এপ্রিলে নির্বাচন আয়োজনের প্রস্তাব রাজনৈতিকভাবে অযৌক্তিক। কারণ এসময় শিক্ষাপরীক্ষা থাকে, রমজানের পরপরই সময় পড়ে যায়, এবং আবহাওয়াগত কারণেও ভোটগ্রহণ ঝুঁকিপূর্ণ হয়।”
জোট নেতাদের মতে, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করা।
বিবৃতিতে সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জোটের দাবি, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে ইউনূসের ঘোষণায় তার সরকারপ্রধান হিসেবে অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।
তারা বলেন, “দেশের জনগণই বন্দরের মালিক। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের মানুষের। ড. ইউনূস কি আদৌ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, সেই প্রশ্ন উঠছে।”
১২ দলীয় জোট জানায়, ঈদের পর এই বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন কি না, সে বিষয়েও জনগণের মতামতের ভিত্তিতে অবস্থান নেওয়া হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, “ডিসেম্বরে নির্বাচন আয়োজন কোনো দুঃসাধ্য নয়। এমনকি দেশের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন সূত্রে নির্বাচন প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে।” তারা আশা প্রকাশ করেন, গণমানুষের বহুদিনের দাবি অনুযায়ী একটি সময়োপযোগী ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র ও এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার রাশেদ প্রধান, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির এম. এ. মান্নান এবং পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

