ওবায়দুল কাদেরের বিস্ফোরক সাক্ষাৎকার: “দেশে ফিরে ভুল স্বীকার ও ক্ষমার কথা ভাববো”
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৬, ২০২৫
সূত্র: বিবিসি বাংলা
জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘ আত্মগোপন ও দেশত্যাগের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলে তিনি নিজ দেশেই ভুল স্বীকার বা অনুশোচনার প্রশ্নে অবস্থান নেবেন।
বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদের বলেন, “দেশের মাটিতে ফিরে যখন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবো, তখনই যদি কোনো ভুল হয়ে থাকে, তা নিয়ে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় আসবে। দেশের বাইরে থেকে এসব বলা অর্থবহ হবে না।”
ওবায়দুল কাদের জানান, গত বছরের ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান’-এর দিন তিনি সংসদ ভবন এলাকা ছেড়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানে স্ত্রীসহ অবস্থানকালে সেই বাসাও আক্রান্ত হয়, ফলে তাকে বাথরুমে লুকিয়ে থাকতে হয়। তিনি বলেন, “আমি এক পর্যায়ে অনন্যোপায় হয়ে বাথরুমে আশ্রয় নিই। পরে আন্দোলনকারীদের হাতে পড়ে গেলেও তারা আমাকে আঘাত করেনি, বরং শার্ট বদলে ও মুখে মাস্ক দিয়ে নিরাপদে সরিয়ে দেয়।”
তার ভাষায়, “তারা বলল, আমার চাচা-চাচি অসুস্থ, হাসপাতালে নিতে হচ্ছে—এই কথা বলে আমাদের ভিড় থেকে সরিয়ে নিল। সেই রাতে আমি বুঝলাম, এই তরুণদের মাঝে এখনো মানবিকতা বেঁচে আছে।”
ওবায়দুল কাদের বলেন, ছাত্রদের আন্দোলনকে তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন’ বললেও, এর মধ্যে ‘সাম্প্রদায়িক শক্তির উত্থান’ হয়েছে বলেও মন্তব্য করেন। একইসঙ্গে স্বীকার করেন, ছাত্রদের ভেতরেও নিজেদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে।
তিনি দাবি করেন, তার দেশত্যাগ পূর্বপরিকল্পিত ছিল না, বরং আত্মরক্ষার জন্য তিনি ধাপে ধাপে বাসা বদল করে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন।
৫ আগস্টের আগের দিন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করে কাদের বলেন, তারা পরিস্থিতির আঁচ পেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো পুরো বাস্তবতা যথাযথভাবে বুঝিয়ে উঠতে পারেনি।
বাহিনীগুলো আন্দোলন দমনে ব্যবহৃত হয়েছে—এমন প্রশ্নে কাদের দায় চাপান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। তিনি বলেন, “আইন প্রয়োগকারী সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। আমরা শুধু আমাদের দলকে সংগঠিত থাকতে বলেছিলাম।”
সেনাবাহিনীর প্রকাশিত আশ্রয়প্রাপ্তদের তালিকায় নিজের নাম না থাকায় কাদের বলেন, “আমি কোনো সেনানিবাসে আশ্রয় নিইনি। প্রথম দুই দিন কয়েকবার বাসা বদল করেছি। ক্যান্টনমেন্টে যাওয়ার ভাবনা আমার মাথায় আসেনি।”
তিনি দাবি করেন, দেশ ছাড়ার আগে বা পরে দলের শীর্ষ নেতৃত্ব, এমনকি শেখ হাসিনার সঙ্গেও তার কোনো যোগাযোগ হয়নি। “আমাকে ধরতে তল্লাশি চলছিল, সেই মুহূর্তে আমার একটাই চিন্তা ছিল—ধরা না পড়া,” বলেন কাদের।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ মানুষের মধ্যে দলের ভূমিকা নিয়ে অসন্তোষ ও নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশ্নে কাদের বলেন, “ভুল হলে, তার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নে আমরা পিছপা হবো না। তবে সেটা হতে হবে দেশের মাটিতে দাঁড়িয়ে। বিদেশ থেকে ক্ষমা চাওয়ার প্রশ্নে রাজনৈতিক দায়িত্ববোধ সঠিকভাবে প্রতিফলিত হয় না।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

