আইফোনের ভয়াবহ বাগ নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩, ২০২৫
এ বাগটি পাওয়া গিয়েছে অ্যাপলের ‘এয়ারপ্লে’ প্রযুক্তিতে, যা ব্যবহার করে হ্যাকাররা আইফোন’সহ কোম্পানিটির বিভিন্ন ডিভাইসে প্রবেশ করতে পারে।
অ্যাপলের ‘এয়ারপ্লে’ প্রযুক্তিতে একটি গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি বা বাগ শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। তাদের আশঙ্কা, এই ত্রুটির সুযোগ নিয়ে ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে যেতে পারে হ্যাকাররা।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, বাগটি কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীর আইফোন বা অন্যান্য অ্যাপল ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। এমনকি নজরদারিও চালাতে পারে তারা।
বাগটি প্রথম শনাক্ত করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অলিগোর গবেষকরা। পরে অ্যাপলের সঙ্গে যৌথভাবে কাজ করে ত্রুটির সমাধান নিশ্চিত করে তারা। এরপরই বিষয়টি প্রকাশ্যে আনে প্রতিষ্ঠানটি।
এরইমধ্যে আইওএস ১৮.৪ আপডেটে সমস্যাটির সমাধান করেছে অ্যাপল। ব্যবহারকারীদের দ্রুত ওই আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে তারা।
তবে শুধু অ্যাপলের ডিভাইস নয়, এয়ারপ্লে ব্যবহৃত হচ্ছে এমন তৃতীয় পক্ষের স্মার্ট স্পিকার ও গাড়ির সিস্টেমেও এই ত্রুটি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। গবেষকদের মতে, এসব ডিভাইসে আপডেট পৌঁছাতে দীর্ঘ সময় লাগতে পারে, ফলে ব্যবহারকারীরা এখনও ঝুঁকির মধ্যে রয়েছেন।
তারা জানান, শুধু আইফোন নয়, অ্যাপলের কারপ্লে প্রযুক্তি ব্যবহৃত স্মার্ট গাড়ি ও স্পিকারেও এই ত্রুটি থাকতে পারে।
ব্যবহারকারীদের করণীয়:
● আইফোন বা অন্যান্য অ্যাপল ডিভাইসে সর্বশেষ আইওএস ১৮.৪ আপডেটটি দ্রুত ইনস্টল করুন
● অপরিচিত স্পিকার বা গাড়িতে এয়ারপ্লে ব্যবহার থেকে বিরত থাকুন
● স্মার্ট স্পিকার বা কারপ্লে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্মাতার কাছ থেকে আপডেট এসেছে কি না, তা নিয়মিত খেয়াল রাখুন
এই বিভাগের আরও খবর
শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা…
চীনা নির্মাতা Zbtlink-এর রাউটারে ‘বিল্ট-ইন ব্যাকডোর’ থাকার দাবি, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
চীনের নেটওয়ার্কিং যন্ত্রপাতি নির্মাতা Zbtlink-এর তৈরি একাধিক রাউটারে…
এআই অবকাঠামোয় নতুন দিগন্ত: মডুলার ‘সনিক ইনফারেন্স পড’ উন্মোচন করল রানওয়্যার
ঢাকা, ৪ আগস্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো খাতে…
বন্ধুর বদলে এআই! ব্যক্তিগত সিদ্ধান্তে কেন ভরসা বাড়ছে চ্যাটবটের ওপর?
সম্পর্ক, কর্মজীবন ও মানসিক দ্বিধায় ChatGPT-সহ এআইয়ের ব্যবহার…
বৈশ্বিক মেমোরি সংকটে সরবরাহ চাপে অ্যাপলের ম্যাকবুক এয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে মেমোরি চিপের চাহিদা দ্রুত…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
