ভারত থেকে ‘পুশ ইন’ ঠেকানো সম্ভব নয়: অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৪, ২০২৫
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে লোক ঠেলে পাঠানো (পুশ ইন) বন্ধ করা শারীরিকভাবে (ফিজিক্যালি) সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (৪ জুন) সকালে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুশ ইন হচ্ছে—এটা ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। আমরা ভারতের সঙ্গে এ নিয়ে চিঠি চালাচালি করছি। আজ বা আগামীকাল আবার একটি চিঠি পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “এ সমস্যা সমাধানে আমরা কনস্যুলার পদ্ধতির আওতায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাই। বছরে একবার কনস্যুলার ডায়ালগ হয়—সেই সংলাপে এই বিষয়টি তুলে ধরা হবে।”
এক মাসে দুই হাজার অনুপ্রবেশকারী ঠেলেছে ভারত
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক মাসে ভারত সরকার স্থলসীমান্ত দিয়ে অন্তত দুই হাজার মানুষকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এদের মধ্যে মিয়ানমার ও ভারতের নাগরিকও রয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিজিবি সক্রিয় ভূমিকা রাখলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে ভারতের কাছে একাধিক আপত্তি জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে আবারও দেশটির সরকারকে চিঠি দেওয়া হতে পারে।
তিনি বলেন, “এর আগেও আমরা বিষয়টি নিয়ে চিঠি দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিক্রিয়া
জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও জিজ্ঞাসা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “অনেক উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা নির্বাচনের বিষয়ে জানতে চান। আমরা তাদের কাছে দেশের বাস্তবতা ও সরকারের অবস্থান ব্যাখ্যা করি।”
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

