জিয়াউল আহসান ও সাইফুল আলমের জমি-ফ্ল্যাট জব্দ, মুন্নী সাহা ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৩, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সাংবাদিক মুন্নী সাহা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোঃ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের পক্ষে পৃথক আবেদনে এইসব অনুরোধ জানান উপপরিচালক জাবেদ হোসেন সজল, তাহাসীন মুনাবীল হক ও ইয়াছির আরাফাত।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের নামে থাকা ১৬৪ শতাংশ জমি এবং চারটি ব্যাংক হিসাবের মোট ৩ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা জব্দের আদেশ দেন আদালত। এর আগে তার নিজের নামে থাকা তিনটি ফ্ল্যাট, পাঁচটি বাড়ি ও শতাধিক বিঘা জমিও জব্দ করা হয়। একইসঙ্গে ৯টি ব্যাংক হিসাবের আরও এক কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।
একই আদেশে, সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল সাইফুল আলম এবং তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় একটি নয়তলা বাড়ি, পল্লবীতে একটি ফ্ল্যাট এবং ২৩ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের মূল্য আনুমানিক ৪ কোটি ৫২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তাদের তিনটি ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং এখন তা হস্তান্তর বা গোপনের চেষ্টা করছেন। এজন্য তদন্তের স্বার্থে সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।
অন্যদিকে সাংবাদিক মুন্নী সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন তাপস, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, মুন্নী সাহা এবং তার স্বামী এস এম প্রমোশনসের মালিক কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং তারা দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৬ অক্টোবর মুন্নী সাহার ব্যাংক হিসাবসহ আর্থিক তথ্য জানতে চেয়ে বিএফআইইউ থেকে সব ব্যাংকে চিঠি পাঠানো হয়। এরপর ৩০ নভেম্বর তেজগাঁও থানার সামনে তার গ্রেপ্তারের ঘটনা ঘটে, যদিও পরবর্তীতে আদালতের শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামক অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকার…
সব প্রশ্নই সরকারি দলের: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের…
বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,…
২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনের…
অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…

