পাহাড়ি দুর্যোগে হিল আনসার ও ভিডিপির মানবিক সেবা: স্বস্তি ফিরেছে জনজীবনে
- নিজস্ব প্রতিবেদক
- জুন ১, ২০২৫
টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধস ও ভূমিধ্বসে বিপর্যস্ত হয়ে পড়ে খাগড়াছড়ির পাহাড়ি জনপদ। বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কপথে কাদা, পাথর ও উপড়ে পড়া গাছের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে ব্যাহত হয় কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত। সাধারণ মানুষের জীবনে নামে চরম দুর্ভোগ।
এই সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—বিশেষ করে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে তারা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে। হাতে কোদাল, বেলচা ও দড়ি—এই বাহিনীর সদস্যরা সাহস, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত হন।

খাগড়াছড়ি সদর উপজেলা ও ভুয়াছড়ি এলাকায় স্বেচ্ছাশ্রমে তারা ধ্বংসস্তূপ ও গাছ সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করেছেন। অনেক স্থানে তারা বিকল্প রাস্তাও নির্মাণ করেছেন। দুর্গত এলাকার ঘরবন্দী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সদস্য বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাহিনী প্রধানের নির্দেশে দ্রুত সড়ক যোগাযোগ সচল করতে আমরা দিনরাত কাজ করেছি। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন আমরা এই কাজ চালিয়ে যাব।”
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি) এই মানবিক ও সাহসিকতাপূর্ণ কার্যক্রমের জন্য হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন।
পাহাড়ি দুর্যোগে হিল আনসার-ভিডিপির এই সাহসিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ জনসেবার এক অনন্য উদাহরণ। তারা শুধু রাস্তা পরিষ্কার করেননি, বরং দুর্গত জনপদের মানুষের মনে এনে দিয়েছেন স্বস্তি ও নিরাপত্তা—যা ভবিষ্যতের জন্য এক প্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…

