২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ৫ উপজাতি কিশোর উদ্ধার, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পুলিশের সফল অভিযান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার মহিষেরবাম পাহাড়ি এলাকা থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই পাঁচ উপজাতি কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের এই তাৎক্ষণিক ও সাহসী অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, গত ৩০ মে সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন আমতলী পাড়া এলাকা থেকে পাঁচ কিশোর ব্যাঙ ধরতে বের হয়। তারা হলেন—পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তারা রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন লালারখিল এলাকায় পৌঁছালে ৫–৬ জন অজ্ঞাত সন্ত্রাসী তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গভীর পাহাড়ে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে।
পরদিন ৩১ মে সকাল ৯টার দিকে অপহরণকারীরা মোবাইল ফোনে তাদের পরিবারকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর ওই দিন রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জানানো হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।
থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে নারিশচা রাস্তা হয়ে বরখোলা মগপাড়া এবং পরে মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে পৌঁছায়। গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃতরা শারীরিকভাবে সুস্থ আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
স্থানীয়ভাবে পুলিশি এ তৎপরতা প্রশংসা কুড়িয়েছে এবং অপহরণ প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…

