চাকরি সংশোধনী খসড়া বাতিল না হলে সচিবালয়ে অচলাবস্থা: কর্মচারী পরিষদের আল্টিমেটাম
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৫, ২০২৫
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া আইন বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার রাজধানীতে সচিবালয়ের প্রধান ফটকে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এই ঘোষণা দেন।
পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বক্তব্যে বলেন, “এটি একটি কালাকানুন। এতে সাধারণ কর্মচারীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরি থেকে অপসারণের বিধান মানবাধিকার লঙ্ঘন।”
বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা জানান, প্রস্তাবিত আইনে অভিযোগ উঠলেই বরখাস্তের পথ খুলে দেওয়া হয়েছে, যা চাকরির নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ আইন চূড়ান্ত না হলেও উপদেষ্টা পর্যায়ে অনুমোদন পেয়েছে। অথচ এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের মতামত নেয়া হয়নি।
সংগঠনের নেতারা হুঁশিয়ার করে বলেন, দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে সচিবালয়ের কার্যক্রম সম্পূর্ণ স্থবির করে দেওয়া হবে। একাধিক মন্ত্রণালয়ের কর্মচারী সংগঠনও আন্দোলনে সংহতি জানিয়েছে।
এক কর্মচারী নেতা বলেন, “আজই আইন বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা না এলে কোনো দপ্তরে কাজ চলবে না, এমনকি উপদেষ্টাদের প্রবেশেও বাধা দেওয়া হবে।”
চাকরির নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই সংকট সমাধানে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

