আগামী মাসেই নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াতে ইসলামি
- প্রান্তকাল প্রতিবেদক
- মে ২৪, ২০২৫
শূরা অধিবেশনে ডা. শফিকুর রহমানের আহ্বান—“আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব”
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়, সেজন্য এখনই নির্বাচনকেন্দ্রিক সংস্কার সম্পন্ন করে আগামী জুন মাসেই রোডম্যাপ ঘোষণা করা উচিত। শনিবার (২৪ মে) রাজধানীর মগবাজারের আল-৭ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বিগত আমলে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আগামীতে এমন একটি নির্বাচন দিতে হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে।”
ডা. শফিকুর রহমান বলেন, “চলতি মে মাসের মধ্যেই প্রয়োজনীয় নির্বাচন সংস্কার শেষ করা হোক এবং আগামী জুন মাসে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরা হোক।” তিনি আরও বলেন, “বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে। কাদা ছোড়াছুড়ির রাজনীতি বন্ধ হওয়া দরকার। সমস্যার সমাধান আলোচনার মধ্যেই সম্ভব।”
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জামায়াতে ইসলামি যে কোনো সংলাপে বসতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, “জাতির মধ্যে যে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে, তা পারস্পরিক আস্থা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর উচিত অভিযোগের বদলে গঠনমূলক ভূমিকা রাখা।”
আওয়ামী লীগের শাসনামলের বিচার নিয়ে তিনি বলেন, “দলটির শাসনামলে সংঘটিত অপকর্ম ও দুর্নীতির বিচার প্রক্রিয়া জনগণের সামনে দৃশ্যমান হতে হবে। তা যেন নিরপেক্ষ ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিফলন হয়।” তিনি বলেন, “এই বিচার প্রক্রিয়া এখনো অস্পষ্ট, যা জনগণের আস্থায় ঘাটতি তৈরি করছে।”
মানবিক করিডোর ইস্যুতে তিনি বলেন, “এটি একটি অতিমাত্রায় স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। সম্ভব হলে এটি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়া উচিত।”
সেনাবাহিনী সম্পর্কে জামায়াতের আমির বলেন, “সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার অন্যতম স্তম্ভ। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিতর্কিত করা উচিত নয়। তারা আমাদের জাতীয় গর্ব, তাদের নিরপেক্ষতা রক্ষা করা সবার দায়িত্ব।”
নির্বাচনের ব্যাপারে সরকারের প্রতি আস্থার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমরা চাই সরকার গঠনমূলক ভূমিকা পালন করুক। প্রয়োজনে বিরোধী দলগুলোকেও এ সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ, দেশের স্বার্থে সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “কারও ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝির কারণে যদি আবারও জাতি সংকটে পড়ে, তবে সেই দায় কেউ এড়াতে পারবে না।”
শেষে তিনি দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণভিত্তিক একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে জামায়াত ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানান। তার ভাষায়, “আমরা একটি স্বচ্ছ ও ন্যায়ের সমাজ গড়তে চাই, যেখানে মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারবে। এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

