নকশা অনুমোদনে রাজউকের সার্ভার হ্যাকিং: ফটোকপি দোকান চক্রের জালিয়াতি ফাঁস, গ্রেপ্তার ২
- প্রান্তকাল ডেস্ক
- মে ২২, ২০২৫
তারিখ: ২২ মে ২০২৫
রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) নকশা অনুমোদনের ডিজিটাল সার্ভার হ্যাক করে বহুতল ভবনের অনুমোদন জালিয়াতির অভিযোগে রাজধানীর মতিঝিল এলাকা থেকে একটি ফটোকপি দোকানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত চক্র ‘নীল নকশা’ নামের ওই দোকান থেকে রাজউকের অফিসিয়াল সিস্টেমে প্রবেশ করে ১৫ তলা ভবনের অনুমোদন জালিয়াতি করে।
জালিয়াতির পেছনে প্রযুক্তি ও প্রতারণা
রাজউকের নিজস্ব অনলাইন নকশা অনুমোদন সার্ভার—ইসিপিএস হ্যাক করে মাত্র ১৭ মিনিটেই ১৮৫ ইউনিটের একটি ১৫ তলা ভবনের অনুমোদন আদায় করে চক্রটি। অনুমোদনের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশের বাউনিয়া এলাকায় জলাশয়ের ওপর এই ভবনের অনুমোদন দেয়া হয়েছে, যেখানে ভবন নির্মাণ আইনত নিষিদ্ধ।
রাজউকের কর্মকর্তারা জানান, অভিযোগ ওঠা ভবনের ডিজাইন সংশ্লিষ্ট কাগজপত্র ওই দোকানের কম্পিউটারেই পাওয়া গেছে। এমনকি জাল সিল ও ভুয়া জিমেইল ব্যবহার করে সার্ভারে নকশা আপলোড করা হয়েছে। অভিযুক্ত দোকান মালিকের ব্যাংক একাউন্টে অনুমোদন ফি জমা দেয়ার প্রমাণও পাওয়া গেছে।
গ্রেপ্তার ও অভিযান
বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিল জব্দ করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দোকানের দুই কর্মচারীকে, তবে মালিক এখনও পলাতক। গ্রেপ্তারকৃত একজন বলেন, “হ্যাকিংয়ের পর ১৫ তলার অনুমোদন হয়েছে, তাই আমাদের ধরে এনেছে।” অপরজন জানান, “ক্যাডিট কার্ড থেকে টাকা জমা হয়েছে এমন একটি ফাইল দেখিয়ে আমাদের কাজ করানো হয়েছিল।”
রাজউকের প্রতিক্রিয়া
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম বলেন, “ভুয়া নকশাটি দোকানের কম্পিউটারে পাওয়া গেছে, সঙ্গে ভুয়া জিমেইল ব্যবহার করে সার্ভারে আপলোডের তথ্যও মিলেছে।”
সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, “যেখানে অনুমোদন দেখানো হয়েছে, তা একটি ‘ওয়াটার বডি’। এখানে ভবন নির্মাণের সুযোগ নেই। এটি জালিয়াতি, পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হবে।”
সার্ভার বন্ধ, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত
গত মঙ্গলবার সার্ভার হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই রাজউক কর্তৃপক্ষ অনলাইন নকশা অনুমোদন কার্যক্রম বন্ধ করে দেয়। নতুন করে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সার্ভার চালু না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরবর্তী পদক্ষেপ
রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্ভার সুরক্ষা জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্টদের সহযোগিতায় তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে রাজউকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এই জালিয়াতি ঢাকার অনিয়ন্ত্রিত নগরায়ণের এক ভয়ংকর দিক উন্মোচন করল, যেখানে প্রযুক্তির অপব্যবহার করে অযোগ্য এলাকা পর্যন্ত বৈধতার ছাপ লাগানো সম্ভব হচ্ছে। প্রশাসনের কড়া নজরদারি এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করাই এখন সময়ের দাবি।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…
