৪৮তম বিসিএসে সিলেবাসে বড় পরিবর্তন, যুক্ত হলো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান
- প্রান্তকাল ডেস্ক
- মে ২২, ২০২৫
৪৮তম বিসিএসের সিলেবাসে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি অংশে পূর্বের ধারা অব্যাহত থাকলেও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুনভাবে যুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান এবং সমসাময়িক রাজনৈতিক সংস্কার প্রস্তাবনা।
পিএসসি সূত্র জানায়, বিশেষ বিসিএস হিসেবে ৪৮তম বিসিএসের জন্য সিলেবাস প্রকাশ করা হলেও এতে ভবিষ্যতের জন্য একটি কাঠামো স্থাপন করা হয়েছে, যা ৪৯তম সাধারণ বিসিএসে কার্যকর হতে পারে। বিশেষভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও প্রশাসনিক কাঠামোর আলোকে এই সিলেবাস নতুনভাবে সাজানো হয়েছে।

সিলেবাস পর্যালোচনায় দেখা গেছে, ‘বাংলাদেশ বিষয়াবলি’ অংশের প্রথম অনুচ্ছেদে আগে যে বিস্তারিত মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকার ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কথা ছিল, তা প্রায় পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে যুক্ত হয়েছে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী’ এবং ‘রাজনৈতিক সংস্কার প্রস্তাবনা’।
পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই গণ-অভ্যুত্থান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সিলেবাসে এটি না থাকাটা অস্বাভাবিক হতো। এর গুরুত্ব আগামী কয়েক দশকেও শিক্ষার্থীদের জানানো জরুরি।”
আন্তর্জাতিক বিষয়াবলিতেও পরিবর্তন এসেছে। এবার যুক্ত হয়েছে ‘সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিভিল সার্ভিস ব্যবস্থা’। ৬ নম্বর পয়েন্টে এই বিষয় থেকে ২ নম্বরের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “৪৮তম বিসিএসের সিলেবাসটি একটি বিশেষ বিসিএসের জন্য তৈরি। এখানে কিছু বিষয় সংক্ষিপ্ত রাখা হয়েছে। সাধারণ বিসিএসের ক্ষেত্রে হয়তো ঐতিহ্যবাহী বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।”
তিনি আরও জানান, পিএসসি বর্তমানে বিসিএস সিলেবাস সংস্কারের কাজ করছে। নতুন কাঠামোর পূর্ণ রূপ ৪৯তম বিসিএসে কার্যকর হতে পারে।
এই পরিবর্তন শিক্ষার্থী ও বিসিএসপ্রত্যাশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, ঐতিহাসিক বিষয়াবলির গুরুত্ব কমিয়ে সমসাময়িক ঘটনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা বিসিএস পরীক্ষার প্রস্তুতিতে নতুন মাত্রা যুক্ত করবে।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি…
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
২০২৪ সালের জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন…

