আদালতের রায়ে গণতন্ত্রের বিজয় : মির্জা ফখরুল
- প্রান্তকাল ডেস্ক
- মে ২২, ২০২৫
ইশরাককে দ্রুত শপথ করানোর আহ্বান বিএনপি মহাসচিবের | রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে সঠিক রায় দিয়েছে, যা গণতন্ত্রের আরেকটি বিজয় হিসেবেই দেখা উচিত।
বৃহস্পতিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়াল মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে জনগণের পছন্দ ছিল ইশরাক হোসেন। অথচ সরকার প্রশাসন ও জবরদস্তির মাধ্যমে সেই রায় ছিনিয়ে নিয়েছিল। আজ আদালতের রায়ে জনগণের রায় প্রতিষ্ঠা পেল।”
তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্দেশে বলেন, “আর কোনো গড়িমসি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নিতে হবে। এতে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে এবং জনগণের আস্থাও ফিরবে।”

দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি
চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান সংকটের একমাত্র সমাধান হলো একটি নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকনির্দেশনা। সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, তাতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য যেসব বিষয়ে হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনায় রাখতে হবে। বিষয়টিকে অহেতুক জটিল করে তোলার কোনো সুযোগ নেই।”
আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত
দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে ফখরুল বলেন, “আদালতের এই রায় জনগণের বিজয়। এখন রাস্তায় অবস্থান রাখার আর প্রয়োজন নেই। আমি আশা করি, সরকার দায়িত্বশীল আচরণ করবে এবং দ্রুত ইশরাক হোসেনকে শপথ করাবে।”
তিনি আরও জানান, বিএনপি চায় জনগণের স্বস্তি ও শান্তি, সেই লক্ষ্যেই রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে।
চিকিৎসা শেষে দেশে ফিরবেন শিগগির
গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংককে যান মির্জা ফখরুল। পরদিন রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই বিভাগের আরও খবর
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা,…
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ, ৭ আগস্ট: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও…
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব…
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে সারজিস আলমের মন্তব্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস…
সর্বশেষ খবর
2.
পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট
- ১০ মিনিট আগে
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
‘সুপ্রভ কম্পোজিটের’ ঋণসীমা ১০০ থেকে ৫০০ কোটি টাকা করার পর অর্থ আত্মসাতের অভিযোগ অর্থ আত্মসাত ও ঋণ অনুমোদনে অনিয়মের অভিযোগে…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ে ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার বাড়লে সামগ্রিক পাসের হারও কমে ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে তুলনামূলক বেশি…
৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়
২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ ১১০০ কোটি টাকা, সুবিধা পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা-সেবাকর্মী চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী…
বড় ধাক্কার পরও থামেনি বিনিয়োগ: চিপ স্টার্টআপ Source Foundry-তে ৪০০ মিলিয়ন ডলার ঢালল Situational Awareness
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিনিয়োগের মন্দায় বড় ধরনের ধাক্কা খেলেও উচ্চাভিলাষী বিনিয়োগ কৌশল থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্রভিত্তিক হেজ ফান্ড Situational…
৪০ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, প্রশিক্ষণ শেষে হবেন এসিল্যান্ড
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে…
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন।…

