চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও রোহিঙ্গা সংকট: পরাশক্তির ছায়া যুদ্ধের বিরুদ্ধে সতর্কবার্তা এবি পার্টির
- ঢাকা প্রতিনিধি, প্রান্তকাল
- মে ২২, ২০২৫
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বলেছে, এই উদ্যোগ যেন হয় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে—পেছনের দরজার চুক্তি নয়। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, “জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।” বিদেশি ব্যবস্থাপনায় আপত্তির বিষয়ে নেতিবাচক মনোভাব না রেখে কার্যকর চুক্তি, জবাবদিহিতা ও কর্মদক্ষতার ওপর জোর দেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির শীর্ষ নেতারা আরও বলেন, বাংলাদেশকে কোনও পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেয়া যাবে না। “মানবিক করিডোর” প্রতিষ্ঠার প্রস্তাবকে ‘গভীরভাবে মূল্যায়নযোগ্য’ উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে করণীয় ঠিক করতে হবে।” তাঁর মতে, আরাকানে এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ না থাকায় আন্তর্জাতিক চাপ ও সমাধান প্রক্রিয়ায় বাংলাদেশের নেতৃত্ব ও স্বার্থের প্রতি অটল থাকতে হবে।
এবি পার্টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে:
১. চুক্তির পূর্বে বিদেশি প্রতিষ্ঠানের অতীত রেকর্ড প্রকাশ
২. সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা
৩. স্থানীয় শ্রমিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ
৪. প্রক্রিয়ার স্বচ্ছতা ও জাতীয় গ্রহণযোগ্যতা
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সাংগঠনিক সম্পাদক সাঈদ নোমান, ছাত্রপক্ষের আহ্বায়ক মো. প্রিন্সসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক:
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি
এই বিভাগের আরও খবর
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া…
গাজায় ইসরায়েলি গুলিতে নারী ও শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নারী…
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ…
এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর…
সর্বশেষ খবর
2.
পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট
- ১১ মিনিট আগে
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ে ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।…
৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়
২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ ১১০০ কোটি টাকা, সুবিধা পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা-সেবাকর্মী চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী…
বড় ধাক্কার পরও থামেনি বিনিয়োগ: চিপ স্টার্টআপ Source Foundry-তে ৪০০ মিলিয়ন ডলার ঢালল Situational Awareness
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিনিয়োগের মন্দায় বড় ধরনের ধাক্কা খেলেও উচ্চাভিলাষী বিনিয়োগ কৌশল থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্রভিত্তিক হেজ ফান্ড Situational…
৪০ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, প্রশিক্ষণ শেষে হবেন এসিল্যান্ড
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে…
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়…
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি…
মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও…

