পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ডিএনসিসি ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন নুরুল হক নূর: ডিএনসিসি
- প্রান্তকাল ডেস্ক
- মে ২১, ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
তারিখ: ২১ মে ২০২৫
প্রচার ও জনসংযোগ বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার পছন্দের ঠিকাদারকে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার জন্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোনে চাপ সৃষ্টি করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে ২০২৫ তারিখে মোবাইল ফোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেন নুরুল হক নূর। প্রকৌশলী তাকে জানান, সকল কার্যক্রম পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা অনুযায়ী পরিচালিত হয় এবং আইনের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবে নূর এসব ব্যাখ্যা আমলে না নিয়ে নিজ পছন্দের ঠিকাদারকে কাজ দিতে চাপ দেন এবং নগর ভবনের অফিসে তালা লাগানোর হুমকি দেন।
ডিএনসিসি জানায়, এই ঘটনার পর ২০ মে ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টার দিকে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের ব্যানারে কিছু লোক নিয়ে অবস্থান করেন নুরুল হক নূর। এ সময় তারা স্লোগান দিতে থাকেন এবং বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এমন হঠকারী ও অবৈধ দাবি সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। জনস্বার্থে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ চাপিয়ে দেওয়ার এই প্রচেষ্টা নিন্দনীয়।
স্বাক্ষরিত
ফারজানা ববি
জনসংযোগ কর্মকর্তা (অঃদাঃ)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
মোবাইল: ০১৭৫১৭৯৫০১০
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

