সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষা সংস্কারের আহ্বান শিবির সেক্রেটারির
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৯, ২০২৫
১৯ মে ২০২৫ | নোয়াখালী
দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “নির্বাচনের অনুপস্থিতির সুযোগে ক্যাম্পাসে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে, যা ছাত্রসমাজ কখনো মেনে নেবে না।”
সোমবার (১৯ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগে ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে ৮৭তম শহীদ গোলাম জাকারিয়ার ২৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পাসে প্রতিনিধিত্ব ও গণতন্ত্র ফেরানোর দাবি
নুরুল ইসলাম বলেন, “ডাকসু, রাকসু, জাকসু—সব জায়গাতেই নির্বাচনের রোডম্যাপ আছে, কিন্তু এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তারিখ ঘোষণা করুন। ছাত্ররা তাদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করবে, এটাই গণতন্ত্রের ভিত্তি।”
তিনি আরও বলেন, “হলগুলোতে দীর্ঘদিন ধরে দলীয়করণের মাধ্যমে সিট বরাদ্দ হয়েছে। ৫ আগস্টের গণজাগরণের পর আমরা বলেছি—ক্যাম্পাস হবে ‘মার্কেট প্লেস অব ভ্যালুস’। এখন সিট বরাদ্দ হবে মেধার ভিত্তিতে, দলীয় পরিচয় নয়।”

আওয়ামী ছাত্র রাজনীতির সমালোচনা
তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী বাহিনী ভিন্নমত দেখলেই আবরার ফাহাদের মতো সাধারণ ছাত্রদের হত্যা করেছে। হলগুলো তাদের দখলে রেখে সাধারণ ছাত্রদের অধিকার হরণ করেছে। এসব অন্যায়ের অবসান ঘটাতে হবে।”
শিক্ষা সংস্কার কমিশনের দাবি
শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা তুলে ধরে শিবির সেক্রেটারি বলেন, “প্রতিটি ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা বহুবার শিক্ষা সংস্কার প্রস্তাব দিয়েছি, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। যেখানে আন্দোলনের সূত্রপাত, সেই ক্যাম্পাসে সংস্কারের কোনো উদ্যোগ নেই। অথচ বিতর্কিত নারী কমিশন গঠন করে জাতিকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এদেশের হযবরল শিক্ষা ব্যবস্থাকে একটি ইউনিক কাঠামোতে আনতে দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দ
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা উত্তর সভাপতি মো. দাউদ ইসলাম। বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির ইয়াসিন করিম, শহীদ গোলাম জাকারিয়ার বড় ভাই গোলাম কিবরিয়া, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুয়াদ এবং সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আফসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

