ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের অভূতপূর্ব বিক্ষোভ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৮, ২০২৫
হেগ, নেদারল্যান্ডস | ১৮ মে ২০২৫
গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে কড়া অবস্থান নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেগ শহরে এক লক্ষাধিক মানুষের অভূতপূর্ব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা লাল পোশাক পরে সরকারের প্রতি বার্তা দেন— তারা চায় ডাচ সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের ‘লাল রেখা’ টেনে দিক। এর অর্থ, অস্ত্র আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক সহযোগিতা বন্ধ করতে হবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, “যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন বিপুল জনসমাগম আর দেখা যায়নি। বিভিন্ন শহর থেকে সকল স্তরের মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন।”
বিক্ষোভকারীরা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সামনে দিয়েও মিছিল করে যান। এই আদালতেই বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে।
সম্প্রতি নেদারল্যান্ডস সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি পাঠিয়ে ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি, অর্থাৎ ‘মুক্ত বাণিজ্য’ পর্যালোচনার আহ্বান জানিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তবে বিক্ষোভকারীদের মতে, এই পদক্ষেপ খুবই বিলম্বিত এবং সরকারের উচিত অবিলম্বে সেই চুক্তি স্থগিত করা।
আগামী মঙ্গলবার ব্রাসেলসে এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ ওই বৈঠকের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করবে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

