কুরবানির হাটে দাওয়াত: বেপারীদের ঈমানী জাগরণে আমাদের দায়িত্ব
- গোলাম সরোয়ার বিটু
- মে ১৮, ২০২৫
ইসলামী জীবন | দৈনিক প্রান্তকাল
তাবলীগ জামাতের দাওয়াতি কাজ মূলত প্রতিদিনের নিয়মিত আমলের মধ্য দিয়েই চলে। তবে সময় ও প্রেক্ষাপটভেদে কিছু মৌসুমভিত্তিক বিশেষ মেহনতও হয়ে থাকে, যার ফায়দা অনেক গভীর ও ব্যাপক। এর মধ্যে অন্যতম হলো—হাজীদের ওপর মেহনত, পরীক্ষার সময় ছাত্রদের ওপর মেহনত এবং কুরবানির সময় বেপারীদের ওপর মেহনত।

এই লেখার মূল উদ্দেশ্য হলো কুরবানির সময় বেপারীদের ওপর বিশেষ দাওয়াতি মেহনতের প্রয়োজনীয়তা তুলে ধরা।
হাটে থাকা, কিন্তু নামাজ না পড়া-
দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ বেপারী কুরবানির গরু নিয়ে রাজধানীসহ বড় বড় শহরের হাটে চলে আসেন। প্রায় ৭–১০ দিন হাটেই থাকেন। সেখানে তাদের রাতযাপন, খাওয়া-দাওয়া, ব্যবসা—সবই সীমাবদ্ধ হয়ে পড়ে হাটে। কিন্তু এই সময়টাতেই তারা গাফেল হয়ে পড়েন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত—নামাজ থেকে। একেকজন বেপারী এই কয়দিনে ৩৫ থেকে ৫০ ওয়াক্ত নামাজ মিস করেন। অথচ এই নামাজই তার জীবনের মূল সফলতার চাবিকাঠি।
আমরা যারা হাটে গরু কিনতে যাই, তারা কি একবারও ভাবি—যার কাছ থেকে গরু কিনছি, সে হয়তো আল্লাহর প্রতি দায়িত্বশীল নয়? নামাজহীন এই অবস্থাটা তার জন্য কত বড় ক্ষতির, সেটা কি আমরা অনুভব করি? আমরা কেবল দুনিয়ার জন্য তার পণ্য কিনতে গেলাম, কিন্তু আখিরাতের জন্য একটিবারও তাকে ডাকলাম না!
একটি সহজ কর্মপন্থা –
যারা তাবলীগের সঙ্গে সংশ্লিষ্ট, কিংবা দ্বীনদার ভাই, তারা চাইলেই এই সময়টাতে গরুর হাটকে একটি দাওয়াতি ময়দানে পরিণত করতে পারেন। হাটে গিয়ে বেপারীদের বলেন,
– “আপনারা কয়েকজন মিলে এসেছেন, তাই না? তাহলে এভাবে করেন—দুজন গরুর পাশে থাকেন, বাকিরা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসেন। তারপর তারা এসে দাঁড়াক, আপনারা গিয়ে জামাআতে নামাজ পড়েন।”
তাদেরকে নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া যায়, বলা যায়:
– “ভাই, আপনি যদি একটাও গরু বিক্রি না করতে পারেন, হয়তো ৫০ হাজার বা এক লাখ টাকা ক্ষতি হবে। কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়লে তার চেয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল, যার হিসাব শুধু আখিরাতে মিলবে।”
তাদের পাক-পবিত্রতা বজায় রাখার উপায়ও সহজ করে বলা যায়—
– “একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি কম দামে কিনে রাখেন। নামাজের সময় ওগুলো পরে অজু করে জামাআতে শরিক হয়ে যান।”
আর্থিক সামর্থ্য থাকলে ২/৩ জন মিলে হাদিয়া হিসেবে কিছু বেপারী ভাইকে লুঙ্গি-পাঞ্জাবিও দেওয়া যেতে পারে। গত বছর এমন উদ্যোগে এক সাথী ভাই ২০ জন বেপারীকে নামাজে ফিরিয়ে আনতে পেরেছিলেন।
একটি হৃদয় স্পর্শী চিত্র কল্পনা করুন –
হাজারো মানুষ নামাজ না পড়ে বসে আছে, জুমার সময়ও কেউ উঠছে না। আর আপনি, একজন নামাজি ব্যক্তি, তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন—একবারও কি মন বলছে না, তাদের ডেকে নিয়ে যাই? তাদের হাত ধরে বলি, “ভাই, নামাজটা পড়ে আসেন”?
এই আহ্বান আমাদের সকলের জন্য। হাটে গিয়ে গরু কেনার পাশাপাশি যদি একজন ভাইকে নামাজের পথে আনতে পারেন, তবে সেটাই হবে আপনার কুরবানির সেরা আমল।
আসুন, কুরবানির হাটেও ঈমানের আলো ছড়িয়ে দিই। হোক তা আমাদের কথায়, আচরণে, আর আন্তরিক দাওয়াতে।
এই বিভাগের আরও খবর
হজ ২০২৫: সৌদি আরবে ২৩ বাংলাদেশি হাজির মৃত্যু
২০২৫ সালের হজে অংশ নিতে গিয়ে সৌদি আরবে…
ইসলামেই নারীর প্রকৃত নিরাপত্তা: বৈশ্বিক সংকটে একমাত্র কার্যকর ও ন্যায়নিষ্ঠ জীবন ব্যবস্থা
বর্তমান বিশ্বব্যবস্থায় নারীর নিরাপত্তা এক গুরুতর সামাজিক ও…
যুবকদের হৃদয়ে শান্তির দীপ্তি: সমস্যায় জর্জরিত সময়ে ইসলামের দিশা
– তরুণদের জন্য বিশেষ নিবন্ধ এই সময়ের তরুণরা…
ইসলামে হিংসা: একটি আত্মিক ব্যাধির গভীর বিশ্লেষণ
ইসলামের মূল ভিত্তি শান্তি, ন্যায়বিচার ও আত্মিক পরিশুদ্ধি।…
গিবত: একটি মারাত্মক নৈতিক ব্যাধি
ইসলামী দৃষ্টিকোণ থেকে কুরআন ও হাদীসের আলোকে বিশ্লেষণ…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…

