আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
- প্রান্তকাল ডেস্ক
- ডিসেম্বর ২, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। আচরণবিধি ভঙ্গ করলেই প্রার্থিতা বাতিল করা হবে—শোকজ বা পূর্ব সতর্কতার সুযোগ থাকবে না।
সোমবার নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন আয়োজনে কোনো গাফিলতি গ্রহণযোগ্য হবে না। যেখানে জরিমানার প্রয়োজন হবে জরিমানা, আর যেখানে জেল দেওয়ার প্রয়োজন হবে, ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। তফসিল ঘোষণার পরই নির্বাচনী পোস্টার অপসারণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন কঠোর পর্যবেক্ষণে থাকবে।”
নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় কমিশনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হবে বলে জানান তিনি। এ সেল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
এই বিভাগের আরও খবর
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি…
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করলো সিআইডি
ঢাকা (১৯ নভেম্বর ২০২৫):সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর ভাই ইউসিবি ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির…

