দেশে ‘উৎকণ্ঠা–উত্তেজনাকর’ পরিস্থিতি বিরাজ করছে: জামায়াতের এটিএম মাসুম
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১৭, ২০২৫
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশে বর্তমানে উৎকণ্ঠা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ভোটাধিকার নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, “বাঘের হাত থেকে বাঁচার মতো শক্তি ও প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হবে।”
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়া ফানটাউনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এটিএম মাসুম বলেন, তিনশ আসনেই জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। তবে কিছু ইসলামী দলের সঙ্গে সমঝোতা হলে প্রয়োজন অনুযায়ী কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, “যে আসনই ছেড়ে দিই না কেন, লক্ষ্য একই—সেগুলোতেও সর্বশক্তি দিয়ে বিজয় নিশ্চিত করা।”
৫ আগস্টের পর একটি দলের “চরিত্র পরিষ্কার হয়ে গেছে” উল্লেখ করে তিনি দাবি করেন, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে “মেধাবী তরুণরা ছাত্রশিবিরকে বিজয়ী করে জাতিকে জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচন কার পক্ষে যাবে।”
সংস্কার প্রশ্নে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম সবাই সংস্কার চায়। পরে দেখা গেল একটি দল প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সংস্কারের বিপক্ষে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তারা সংস্কারে স্বাক্ষর করেছে এবং মেনে নিতে হয়েছে।”
এটিএম মাসুম বলেন, ওই দল এখন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কথা বলছে, যা “ভোটারদের বিভ্রান্ত করবে” বলে তিনি মনে করেন। তাঁর দাবি, জুলাই সনদ কার্যকর হলে “সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির আব্দুস সাত্তার।
এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন এবং এ কে এম এমদাদুল হক মামুন।
সম্মেলন পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।
এই বিভাগের আরও খবর
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি…
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

