তরুণদের ১৯.৬% বিএনপি, ১৬.৯% জামায়াত ও ৩.৬% এনসিপিকে ভোট দিতে আগ্রহী: বিওয়াইএলসি জরিপ
- প্রান্তকাল প্রতিবেদক
- নভেম্বর ১৩, ২০২৫
আগামী জাতীয় নির্বাচনে দেশের তরুণ ভোটারদের বড় একটি অংশ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি ঝুঁকছেন বলে জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) নতুন জরিপ ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’। বুধবার রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়।
জরিপ অনুযায়ী, ১৯.৬ শতাংশ তরুণ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন ১৬.৯ শতাংশ এবং এনসিপিকে সমর্থন করছেন ৩.৬ শতাংশ তরুণ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সমর্থন করছেন মাত্র ৯.৫ শতাংশ। এ ছাড়া ৩০ শতাংশ তরুণ এখনো সিদ্ধান্তহীন, আর ১৭.৭ শতাংশ পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক।
বিওয়াইএলসি জানায়, তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ ভাবনা বোঝার লক্ষ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপটি পরিচালিত হয়। দেশের আট বিভাগ, ২৭ জেলা ও ১৭৫টি প্রাথমিক নমুনা ইউনিটে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ২,৫৪৫ জন তরুণ এতে অংশ নেন। ১০ থেকে ২১ অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়া এই জরিপে অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশ নিবন্ধিত ভোটার এবং ৯৭.২ শতাংশ ভোট দিতে আগ্রহী বলে জানান।
জরিপে দেখা যায়, নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি তরুণদের আস্থা তুলনামূলক বেশি। ৪৯.৮ শতাংশ তরুণ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে তারা বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আশা করেন। ৬৩.১ শতাংশ জানিয়েছেন, আগের সরকারের তুলনায় এখন তারা সামাজিক মাধ্যম এবং জনসমক্ষে মতামত প্রকাশে আরও নিরাপদ বোধ করেন।
ছাত্র রাজনীতি নিয়ে তরুণদের দ্বিধাদ্বন্দ্বও উঠে এসেছে জরিপে। ৫২.৬ শতাংশ তরুণ মনে করেন, ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এর মধ্যে ৪৮ শতাংশ রাজনৈতিক প্রভাব, ২৩.৮ শতাংশ সহিংসতা এবং ১১.১ শতাংশ ক্ষমতার অপব্যবহারকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
দেশের আগামী পাঁচ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়ে প্রশ্নে ৬৭.১ শতাংশ তরুণ দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সামাজিক সম্প্রীতি বিষয়ে ৬৫.৩ শতাংশ মনে করেন দেশে এখনও ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি রয়েছে। তবে ৭৬ শতাংশ মনে করেন নারীদের নিরাপত্তাহীনতা দেশের একটি গুরুতর সমস্যা এবং তাৎক্ষণিক নীতি মনোযোগ প্রয়োজন।
তরুণদের চাকরি ও ভবিষ্যৎ পরিকল্পনায়ও উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। ৩৯.১ শতাংশ তরুণ উদ্যোক্তা হতে চান বলে জানিয়েছেন। ১৮.৩ শতাংশ বিদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন—যার অন্যতম কারণ কর্মসংস্থানের সীমিত সুযোগ ও সামাজিক-রাজনৈতিক অস্থিরতা। অন্যদিকে ৫৯.৬ শতাংশ তরুণ মনে করেন, সামাজিক মাধ্যম দেশের বাস্তব চিত্র সঠিকভাবে প্রতিফলিত করে না।
চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মাঝেও তরুণদের মধ্যে আশাবাদ প্রবল। জরিপে অংশগ্রহণকারীদের ৬১.৭ শতাংশ দেশের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক ও আশাবাদী বলে জানিয়েছেন। তাদের মতে, ধীরে ধীরে দেশ উন্নতির পথে এগোচ্ছে, এবং সঠিক নীতি প্রণয়ন হলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
সংবাদ সম্মেলনে বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, তরুণরা এখন রাজনৈতিকভাবে সচেতন এবং সামাজিকভাবে জাগ্রত। তাদের মতামত নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া এখন জরুরি। ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, চাকরির সংকট উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়াচ্ছে, তবে প্রয়োজন প্রশিক্ষণ ও প্রস্তুতি। মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার বলেন, হতাশার মাঝেও তরুণদের ইতিবাচক মনোভাবই দেশের ভবিষ্যৎ সম্ভাবনার পরিচায়ক।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

