ড্রোন, পোস্টার ও বিদেশি প্রচারণায় নিষেধাজ্ঞা—ইসির নতুন আচরণবিধি জারি
- নিজস্ব প্রতিবেদক
- নভেম্বর ১১, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নতুন ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫’ গেজেট আকারে জারি করেছে। এতে প্রথমবারের মতো ভোটের প্রচারে ড্রোন, পোস্টার ও বিদেশি প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিলবোর্ড, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, এআই–এর অপব্যবহার এবং পরিবেশবান্ধব প্রচারণার বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
ইসি সূত্র জানায়, নতুন আচরণবিধি ২০০৮ সালের বিধিমালা ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। এতে আধুনিক প্রযুক্তির যুগে নির্বাচনি প্রভাব প্রতিরোধ, তথ্যভিত্তিক স্বচ্ছতা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা দল ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না; প্রতিটির দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুটের মধ্যে সীমিত রাখতে হবে। পোস্টার, ব্যানার বা লিফলেটে পলিথিন, রেক্সিন বা পিভিসি ব্যবহার করা যাবে না। প্রচারণায় বিদ্যুৎচালিত আলোকসজ্জা ও শব্দের মাত্রা ৬০ ডেসিবেল এর বেশি রাখা নিষিদ্ধ করা হয়েছে।
ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্বাচনের দিন বা প্রচারের সময় কোনো প্রার্থী, দল বা গণমাধ্যমই এ ধরনের যন্ত্র উড়াতে পারবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউবসহ ব্যবহৃত সব আইডি ও ই-মেইল তথ্য আগেই রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।
ইসি জানিয়েছে, নির্বাচনি প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এআই দিয়ে ভুয়া তথ্য, কারও চেহারা বিকৃতকরণ, ঘৃণাত্মক বক্তব্য বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। সংশ্লিষ্ট দল বা প্রার্থীও একই অঙ্কের অর্থদণ্ডের মুখোমুখি হবে।
এছাড়া, নির্বাচনে ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার, প্রতিপক্ষকে লক্ষ্য করে উসকানিমূলক ভাষা, নারী বা সংখ্যালঘুদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিদেশে সভা–সমাবেশ বা প্রচারণা আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রার্থীদের এখন থেকে ইশতেহার ঘোষণায় একমঞ্চে অংশগ্রহণ ও আচরণবিধি মানার অঙ্গীকারনামা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে নিয়ে একই দিনে ইশতেহার পাঠ ও আলোচনার আয়োজন করবেন।
ইসির কর্মকর্তারা জানান, আচরণবিধি লঙ্ঘনকে এখন থেকে ‘গুরুতর নির্বাচনি অপরাধ’ হিসেবে গণ্য করা হবে। প্রয়োজন হলে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতা কমিশনের হাতে থাকবে।
প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ভোটিং পদ্ধতি চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। এর আওতায় দেশের ভেতরের বিশেষ শ্রেণির ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
ইসির এক সদস্য বলেন, “আরপিও সংশোধন, ভোটার তালিকা আইন ও পর্যবেক্ষণ নীতিমালাসহ সব সংস্কারের পর আচরণবিধি জারির মাধ্যমে নির্বাচনি আইন সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলো। এই বিধিমালা আসন্ন নির্বাচনে একটি স্বচ্ছ, পরিবেশবান্ধব ও জবাবদিহিমূলক প্রচারণা সংস্কৃতি প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ।”
এই বিভাগের আরও খবর
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

