১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ: ঢাকাসহ বড় পরিসরে রদবদল
- নিজস্ব প্রতিবেদক
- নভেম্বর ৯, ২০২৫
সাপ্তাহিক ছুটির দিনেও প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ ১৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ ও বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (৮ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের আদেশে ৬ জন বিদ্যমান জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি এবং ৯ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যে ৬ জেলার ডিসিরা বদলি হয়েছেন
- ঢাকা: বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম
- নোয়াখালী: বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান
- হবিগঞ্জ: কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন
- গাজীপুর: ভোলার ডিসি মো. আজাদ জাহান
- গাইবান্ধা: সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম
- বগুড়া: খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান
নবনিযুক্ত ৯ জেলা প্রশাসক
- বরগুনা: সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ
- সিরাজগঞ্জ: বিএডিসির সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম
- মাগুরা: বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ
- পিরোজপুর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ
- সাতক্ষীরা: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার
- বাগেরহাট: স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন
- খুলনা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) দপ্তরের একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার
- কুষ্টিয়া: রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন
- ভোলা: মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান
যাদের পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বেশ কয়েকজন বর্তমান জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে—
- ফরিদুর রহমান (হবিগঞ্জ) → যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
- ওহিদুল ইসলাম (মাগুরা) → যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- মোস্তাক আহমেদ (সাতক্ষীরা) → যুগ্ম সচিব, খাদ্য মন্ত্রণালয়
- খন্দকার ইশতিয়াক আহমেদ (নোয়াখালী) → যুগ্ম সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ
- মোহাম্মদ আশরাফুল আলম খান (পিরোজপুর) → যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
- হোসনা আফরোজা (বগুড়া) → যুগ্ম সচিব, বিদ্যুৎ বিভাগ
- তানভীর আহমেদ (ঢাকা) → যুগ্ম সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ
প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপট
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, মাঠ প্রশাসনের কার্যক্রমে গতি আনা ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক তৎপরতা সমন্বয়ের জন্য এই রদবদল করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ড. মুহাম্মদ ইউনূসের
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে জানান, রুশ…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

