প্রতারণার মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রণ, সিআইডির জালে এক চক্রের সদস্য গ্রেপ্তার
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২৩, ২০২৫
সংঘবদ্ধ প্রতারণার মাধ্যমে নিজেদের গার্মেন্টস এক্সেসরিজ বিক্রির স্বার্থে অন্য ব্যবসায়ীদের ঠকানো চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি চৌকস দল, এলআইসি ইউনিটের সহযোগিতায়, বৃহস্পতিবার ভোর ৩টা ১০ মিনিটে রাজধানীর মিরপুর বড়বাগ এলাকা থেকে মো. আতিকুল্লাহ (৪৮) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করে।
তিনি হাতিরঝিল থানার মামলা নং ০৫ (তারিখ: ০৮/০৭/২০২০), ধারা ৪০৬/৪২০/৫০৬ দণ্ডবিধি-এর তদন্তেপ্রাপ্ত আসামি।
সিআইডির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুক্তভোগী এক গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের মাধ্যমে চক্রটি প্রতারণার ফাঁদ তৈরি করে। তারা প্রথমে পোশাক তৈরির অর্ডার দেয় এবং দাবি করে যে, ‘মাস্টার এলসি’ (Letter of Credit) শিগগিরই ইস্যু করা হবে। কিন্তু এক ধাপ এগিয়ে প্রতারকরা শর্ত জুড়ে দেয়— অর্ডার কার্যকর করতে হলে তাদের সুপারিশকৃত প্রতিষ্ঠান থেকে এক্সেসরিজ কিনতে হবে।
গার্মেন্টস ব্যবসায়ী নিজের বাণিজ্য টিকিয়ে রাখতে বাধ্য হয়ে সম্মতি দেন এবং নিজ অর্থে এক্সেসরিজ ক্রয় করেন। কিন্তু পোশাক তৈরি শেষে ডেলিভারি দিতে গেলে ক্রেতারা হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
তদন্তে সিআইডি জানতে পারে, ওই এক্সেসরিজ ও কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আসলে প্রতারক চক্রের নিজেদের নিয়ন্ত্রিত কোম্পানি। একে অপরের সঙ্গে যোগসাজশে তারা ভুক্তভোগীর কাছ থেকে ২,৪০,৪৫৪ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪ লক্ষাধিক টাকা) আত্মসাৎ করে।
ইতিমধ্যে মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আতিকুল্লাহসহ অন্যদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্ত ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট পরিচালনা করছে। অপরাধে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন,
“সংঘবদ্ধ প্রতারণার এই কৌশল অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক ব্যবহার করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা চক্রটির সব সদস্যকে আইনের আওতায় আনতে কাজ করছি।”
এই বিভাগের আরও খবর
ডেভেলপারদের মাধ্যমে ফ্ল্যাট–জমি পুনর্বিক্রয়ে ভোগান্তি বন্ধে সরকারের নতুন নির্দেশনা
ফ্ল্যাট ও জমি পুনরায় বিক্রি বা হস্তান্তরের সময়…
বাংলাদেশের বাজারে কোরিয়ান খাবারের চাহিদা বাড়াতে আগ্রহী সিউল
বাংলাদেশের বাজারে কোরিয়ান পণ্যের উপস্থিতি ও বাণিজ্য সম্প্রসারণে…
পূর্বাচলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫’
বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী…
মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেপ্তার
প্রতিশ্রুত কাজ না দিয়ে বিদেশে আটকে রেখে শ্রমিক…
৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা, মুনাফায় ৪৬ শতাংশ পতন বিএটিবিসির
চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৩৩ হাজার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

