বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দাকোপ হয়ে মোংলায় প্রধানমন্ত্রী, বিকেলে বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

হেলিকপ্টারে হিরণ পয়েন্টসহ বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ, বিকেলে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনার দাকোপ হয়ে মোংলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার বানৌজা মোংলায় অবতরণ করে।

এর আগে সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পর্যবেক্ষণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। পরে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর মোংলায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শন শেষে সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবারই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন