লাদাখে সোনম ওয়াংচুকের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি
- প্রান্তকাল ডেস্ক
- সেপ্টেম্বর ২৭, ২০২৫
লাদাখে জেন-জি বিক্ষোভের পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ অভিহিত করেছেন জম্মু-কাশ্মীরের শীর্ষ দুই নেতা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা ওমর আবদুল্লাহ এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি উদ্বেগ প্রকাশ করেন।
ইন্ডিয়া ট্রিবিউনের খবরে বলা হয়, মেহবুবা মুফতি এক্স-পোস্টে লিখেছেন—ওয়াংচুকের গ্রেপ্তার গভীরভাবে বিরক্তিকর। তিনি শান্তি, স্থায়িত্ব ও সত্যের আজীবন প্রবক্তা। প্রতিশ্রুতি রক্ষার দাবি তোলার কারণেই তাকে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি আরও যোগ করেন, “আজ লেহে কারফিউ, ইন্টারনেট বন্ধ—কাশ্মীর যা বহুদিন ধরে সহ্য করছে, তারই প্রতিধ্বনি। আজকের ভারতে সত্য কথা বলার জন্যই মানুষকে শাস্তি পেতে হচ্ছে।”
এর আগে ওমর আবদুল্লাহ মন্তব্য করেন, সোনম ওয়াংচুকের মতো শান্তিপ্রিয় ও পরিবেশবান্ধব আন্দোলনের নেতার গ্রেপ্তার গণতন্ত্রের জন্য দুঃখজনক সংকেত।
গত বুধবার লেহ শহরে বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুককে ‘সহিংসতা উসকে দেওয়ার’ অভিযোগে দায়ী করে। দুই দিন পর শুক্রবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, লাদাখকে রাজ্যের মর্যাদা প্রদান, ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি এবং ভঙ্গুর পরিবেশ সুরক্ষার দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে অনশনে বসেন ওয়াংচুক। তবে ২৪ সেপ্টেম্বর লেহ শহরে নজিরবিহীন সহিংসতায় ছাত্রসহ চারজন নিহত হলে তিনি অনশন ভাঙেন। পুলিশের গুলিতে নিহতদের পাশাপাশি আহত হন অন্তত ৭০ জন।
ঘটনার পর থেকে লেহ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং শনিবার টানা তৃতীয় দিনের মতো তা অব্যাহত রয়েছে। এরই মধ্যে লাদাখের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে পুরো অঞ্চলে ইন্টারনেটও বন্ধ রয়েছে।
এই বিভাগের আরও খবর
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ড. মুহাম্মদ ইউনূসের
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

