বই প্রকাশ: বাংলাদেশের ছাত্র বিপ্লব
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ২৫, ২০২৫
বাংলাদেশের ছাত্র ও শিক্ষকদের গত এক দশকের ছয়টি ঐতিহাসিক আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে বই “বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”। বইটি প্রকাশ করেছে ব্রাইট ফিউচার পাবলিকেশন, ৩৮/২ বাংলা বাজার, ঢাকা। ৭০৮ পৃষ্ঠার আর্ট পেপারে মুদ্রিত বইটির দাম রাখা হয়েছে ২,০০০ টাকা।
মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এর গবেষণা ও সহযোগিতায় বইটি প্রকাশিত হয়েছে। এটি পাওয়া যাবে প্রকাশকের ঠিকানা ছাড়াও রকমারি ডটকম ও খাতাপেন্সিল ডটকমে। যোগাযোগ: ০১৫৭৭৩৭০৪০১, ০১৯৭৯৮৮১১৩৩।
লেখক ও সম্পাদনা
বইটি লিখেছেন ও সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং নো ভ্যাট অন এডুকেশন আন্দোলনের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক ফারুক আহমাদ আরিফ।
বইয়ের বিষয়বস্তু
বইটিতে স্থান পেয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছয়টি আন্দোলন:
- ২০১৫ সালের নো ভ্যাট অন এডুকেশন আন্দোলন
- ২০১৫ সালের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে শিক্ষকদের আন্দোলন
- ২০১৮ সালের কোটাসংস্কার আন্দোলন
- ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন
- ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- ২০২৪ সালের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিল আন্দোলন
এই আন্দোলনগুলো জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়েছিল। বইটিতে এসব আন্দোলন ঘিরে সংবাদ প্রতিবেদন, কলাম, সাক্ষাৎকার, স্মৃতিচারণ, আন্দোলন পরিচালনাকারীদের অভিজ্ঞতা, তৎকালীন মন্ত্রী ও বর্তমান উপদেষ্টাদের বক্তব্যসহ নানা দলিল স্থান পেয়েছে।
লেখকদের বক্তব্য
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন—
“আমাদের দেশে বহু ঐতিহাসিক আন্দোলন হয়েছে। কিন্তু সঠিক সময়ে না লেখার কারণে অনেক ইতিহাস হারিয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করেই আমরা ছাত্র-শিক্ষকদের সাম্প্রতিক ছয়টি আন্দোলন নথিবদ্ধ করেছি। বইটি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক তথ্য দেবে বলে আশা করি।”
সহ-লেখক ফারুক আহমাদ আরিফ বলেন—
“এই বইতে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, ছবি, কলাম, সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে। ছাত্র-শিক্ষক আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সর্বস্তরের সহযোগিতা এতে ফুটে উঠেছে। তাই আমরা বিশ্বাস করি, প্রত্যেক ব্যক্তি ও পরিবার বইটি থেকে উপকৃত হবেন।”
এই বিভাগের আরও খবর
রাজু ভাস্কর্যঃ প্রতিবাদের প্রতীক, স্মৃতির অনন্ত প্রহরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা রাজু…
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি…
ঢাকা বোর্ডে এইচএসসি খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ…
বাইউস্টে অনুষ্ঠিত হলো “সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫”
১৪ নভেম্বর ২০২৫, কুমিল্লা: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
