বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার

ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। এর আগে তার বিরুদ্ধে ঢাকায় আদালতে পিটিশন মামলা দায়ের হয়।

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।

গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলামকে প্রক্রিয়া শেষে মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন