ভিয়েতনামে টাইফুন ‘কাজিকি’র তাণ্ডব: নিহত অন্তত ৩, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি
- প্রান্তকাল ডেস্ক
- আগস্ট ২৬, ২০২৫
ভিয়েতনামে টাইফুন কাজিকি আঘাত হানার পর উত্তর ও মধ্যাঞ্চলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তীব্র ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে ঘরবাড়ি ধসে পড়েছে, গাছপালা উপড়ে গেছে এবং রাজধানী হ্যানয়ের সড়কগুলো নদীতে পরিণত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি হিসাবে, ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। ঝড়টি সোমবার ভিয়েতনামে আঘাত হানার পর মঙ্গলবার লাওসে প্রবেশ করে ক্রমশ দুর্বল হয়ে যায়।
ভিয়েতনামের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, টাইফুনে প্রায় সাত হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে প্রায় ২৮ হাজার হেক্টর ধানক্ষেত। উপড়ে গেছে প্রায় ১৮ হাজার গাছ এবং ভেঙে পড়েছে ৩৩১টি বিদ্যুতের খুঁটি। এর ফলে থানহ হোয়া, ন্গে আন, হা তিঙ, থাই নুগুয়েন ও ফু তো প্রদেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, কিছু এলাকায় ছয় ঘণ্টায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে। ইতোমধ্যে হ্যানয়ের সড়কগুলোতে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জাতীয় মহাসড়ক–৬-এ কিছু স্থানে প্রায় এক মিটার পর্যন্ত পানি উঠে গেছে, ফলে গাড়ি ও মোটরসাইকেল আটকে পড়েছে।
ঝড় মোকাবিলায় ঝড়ের আগেই পাঁচটি প্রদেশ থেকে প্রায় ৪৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সব মাছ ধরার নৌকা তীরে ফিরিয়ে আনা হয়। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীর সাড়ে তিন লাখের বেশি সদস্য ও ৮,২০০ যানবাহন, এমনকি পাঁচটি বিমানও প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা মোকাবিলায় সেনাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের হিসাবে, শুধু চলতি বছরের প্রথম সাত মাসেই দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে একশ জনের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২১ মিলিয়ন ডলারের বেশি। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে টাইফুন ইয়াগি উত্তর ভিয়েতনামে আঘাত হেনে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটায় এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় ৩.৩ বিলিয়ন ডলার।
তথ্যসূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম
এই বিভাগের আরও খবর
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…
শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: এক দিনে বাতিল ১,৪০০ ফ্লাইট, আরও বিলম্বের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাবে দেশটির বিমান…
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
খাদ্য ও পানির তীব্র সংকটে থাকা গাজাবাসীর পাশে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

