খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখ থেকে রাজনীতিতে প্রবেশ করেছেন: মঈন খান
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৩, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “বেগম খালেদা জিয়া কখনোই পেছনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেননি। তিনি বিরোধীদলের নেতৃত্বে থেকে রাজপথে সংগ্রাম করেছেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।”
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘প্রকাশনা উৎসব—তারেক রহমানের রাজনীতি: গণঅভ্যুত্থানের সাবলিমিটি’ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, “বাংলাদেশ অর্জনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা দেখছি, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের পর যারা একদলীয় শাসন কায়েম করেছিল, তারাই প্রকৃত আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগসহ কিছু রাজনৈতিক দল বিএনপিকে সমালোচনা করে বলেছিল, বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে। আমি প্রশ্ন করি, আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল? যদি না হয়, তবে কেন তারা গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল? আর বিএনপি যদি তর্কের খাতিরে ক্যান্টনমেন্টে জন্মেও থাকে, তারা কিন্তু জনগণকে একদলীয় শাসন থেকে মুক্তি দিয়ে গণতন্ত্র উপহার দিয়েছিল।”
খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “৭৫ পরবর্তী সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার অনুসারীরা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসেন। তিনি আট বছর ধরে আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সেই খালেদা জিয়া রাজনীতিতে প্রবেশ করেছেন জনগণের সম্মুখ দরজা দিয়ে, কোনো পেছনের দরজা দিয়ে নয়।”
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মঈন খান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা রেখেছিল—তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল গণতন্ত্রকে সুসংহত করার জন্য। কিন্তু আজ কোটি কোটি মানুষ কেন হতাশ? কেন তারা প্রশ্ন করছে, এই সরকার গণতন্ত্রের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে?”
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

