মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ৩ জন এখনও আশঙ্কাজনক: একজন লাইফ সাপোর্টে
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৮, ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে এখনও তিনজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ২৭ জনই শিশু। তিনজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
পরিচালক আরও জানান, “এছাড়া ৯ জন সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছেন এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার তিনজন রোগীকে ছাড়পত্র দেয়ার কথা থাকলেও আবহাওয়া প্রতিকূল থাকায় এবং তাদের অতিরিক্ত ড্রেসিং প্রয়োজন হওয়ায় তাদের ছাড়পত্র স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে আরও কয়েকজন রোগীকে পর্যায়ক্রমে ছুটি দেয়ার পরিকল্পনা রয়েছে।”
ডা. নাসির উদ্দিন বলেন, “দগ্ধদের চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে চিকিৎসকরা এসেছিলেন। ইতোমধ্যে তারা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে গেছেন।”
এর আগে শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছে মাইলস্টোনের শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)। রোববার বাসায় ফিরে যান কাজী আমজাদ সাঈদ (২০) ও সবুজা বেগম (৪০)।
তবে একইদিন রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির ছাত্র সাহিল ফারাবি আয়ান (১৪)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং সে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল।
এই দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং সারাদেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৬ জন।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

