দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২২, ২০২৫
রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। আহত ৭৮ জনের মধ্যে অনেকেই রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। বার্ন ও অন্যান্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চলছে রাতভর।
মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
চিকিৎসাধীন ৭৮ জন, অধিকাংশই দগ্ধ
ডা. সায়েদুর রহমান জানান, “বর্তমানে ৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিকেলে ৩ জন চিকিৎসা নিচ্ছেন। অধিকাংশের অবস্থা সংকটাপন্ন।”
তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের সারারাতের প্রচেষ্টা সত্ত্বেও প্রাণহানি রোধ করা সম্ভব হয়নি। সিএমএইচে ১৫ জন, বার্ন ইনস্টিটিউটে ১০ জন, ঢাকা মেডিকেলে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গেছেন।”
অধিকাংশ নিহত শিশু, শনাক্ত হয়নি ৭ মরদেহ
নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া নিহতদের মধ্যে একজন শিক্ষিকা এবং একজন বিমানচালক রয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ৬টি লাশ এবং উত্তরা আধুনিক হাসপাতালে থাকা একটি দেহাবশেষ এখনও শনাক্ত হয়নি। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিদেশে চিকিৎসার প্রস্তুতি
আহতদের চিকিৎসা সংক্রান্ত কেস সামারি ইতোমধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে পর্যালোচনা করে জরুরি প্রয়োজনে কাউকে সেখানে পাঠানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
রক্তদাতাদের অনুরোধ
চিকিৎসার জন্য পর্যাপ্ত রক্ত মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, “আপাতত অতিরিক্ত রক্তের প্রয়োজন নেই। হাসপাতালে ভিড় না করে প্রয়োজন হলে কেবল কর্তৃপক্ষের ডাকে সাড়া দিতে অনুরোধ করা হচ্ছে।”
এ ঘটনায় রাজধানীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুরো দেশ শোকাহত। সরকার, স্বাস্থ্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

