“তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্ধারণে ভোট নয়, চাই সর্বসম্মত সিদ্ধান্ত”—জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ্ তাহের
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২১, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন প্রক্রিয়ায় ভোটাভুটি নয়, রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তকেই একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় ধাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনে ৫ বা ৭ সদস্যের কমিটির দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা কোনো প্রস্তাবেরই বিরোধিতা করছি না। তবে আমাদের জোরালো অবস্থান—কমিটির সদস্য মনোনয়ন সর্বসম্মতভাবে হতে হবে। ভোটের মাধ্যমে নয়।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “র্যাঙ্কড চয়েস ভোটিং বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যতে নেতিবাচক রাজনীতির দরজা খুলে দেবে। এতে ‘হর্স ট্রেডিং’ ও অনৈতিক দরকষাকষির আশঙ্কা থেকেই যায়। আমরা অতীতে তার ফল ভোগ করেছি।”
বিকল্প প্রস্তাব তুলে ধরে তাহের বলেন, “যদি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে।”
কমিটি কাঠামোর প্রস্তাব হিসেবে তাহের জানান,
- ৫ সদস্যের কমিটি হলে সরকার ও বিরোধী দল থেকে দু’জন করে এবং তৃতীয় বৃহত্তম দল থেকে একজন;
- ৭ সদস্যের কমিটির ক্ষেত্রে সরকার ও বিরোধী দল থেকে তিনজন করে এবং তৃতীয় বৃহত্তম দল থেকে একজন রাখা যেতে পারে।
তবে তিনি জোর দিয়ে বলেন, “যে কোনো কমিটি হোক, তার সদস্যদের নির্ধারণ সর্বসম্মতিক্রমেই হতে হবে। কাউকে বাদ দিয়ে সংখ্যার জোরে সিদ্ধান্ত গ্রহণ চলবে না।”
ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান হন, তাহলে রাজনৈতিক ভারসাম্য থাকে না। সংসদ সদস্যরা তখন মুখ খুলতে ভয় পান, দলেও আতঙ্ক কাজ করে।”
তাহেরের মতে, “প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একজন হতে পারেন, তবে একই ব্যক্তি দলের প্রধান থাকা উচিত নয়। এতে দলীয় নেতৃত্বে বিকাশের সুযোগ তৈরি হবে এবং রাজনৈতিক কাঠামো ভারস্যমূলক হবে।”
তিনি আরও বলেন, “আমরা বলছি না যে এই প্রস্তাবগুলো স্থায়ীভাবে রাখতে হবে। এটা তো কুরআনের আয়াত নয় যে চিরন্তন। বর্তমান সংকট উত্তরণে প্রয়োজনীয় অস্থায়ী পদক্ষেপ গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য।”
সংলাপ শেষে তাহের বলেন, “রাজনীতিকে থামিয়ে দিতে বলছি না, বলছি সাময়িক বিরতি দিয়ে ভুলগুলো শোধরানোর পর আবার ভারসাম্যপূর্ণ রাজনীতিতে ফিরে যেতে।”
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

