জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে : ডা. জাহিদ হোসেন
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৫, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ। কে কী বলেছে, তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না।”
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনাসভার ভেন্যু পরিদর্শন শেষে এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, “সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক—এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না।”
এ সময় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

