মিটফোর্ডে হত্যা: মূল তিন আসামিকে বাদ দেওয়া রহস্যজনক, অভিযোগ বিএনপির তিন সংগঠনের
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৩, ২০২৫
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে মাথা থেঁতলে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় মূল আসামিদের এখনও গ্রেপ্তার না করা এবং মামলার এজহার থেকে তাদের নাম বাদ দেওয়া ‘রহস্যজনক’ বলে অভিযোগ তুলেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।
শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ব্রিফিং রুমে এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না।
তিনি বলেন, “যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদের নাম এজহারে নেই। বরং নিরপরাধ তিনজনকে আসামি করা হয়েছে। কেন এমন হলো, সেটা আমাদের বোধগম্য নয়।”
মোনায়েম মুন্না বলেন, “গণমাধ্যমের খবরে দেখা গেছে, মামলার বাদীর মেয়ে অভিযোগ করেছেন যে, পুলিশ মামলার এজহার থেকে মূল তিন খুনিকে বাদ দিয়ে অন্য তিনজনকে আসামি করেছে। অথচ হত্যার ভিডিও, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা—সবই পুলিশের হাতে রয়েছে। তবু ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মূল খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এটি বিরাট প্রশ্ন এবং রহস্য।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে চাই, কারা, কেন এই তিন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্যদের আসামি করল? কেন ঘটনা দুই দিন পর প্রচারিত হলো, সেটিও খুঁজে দেখা দরকার।”
অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
মোনায়েম মুন্না জানান, হত্যাকাণ্ডের ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। “সাংগঠনিক দায়বদ্ধতা থেকে যা কিছু প্রয়োজন, আমরা সেটি করেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “যত দ্রুত সম্ভব শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। সেটিই হবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার।”
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ
মোনায়েম মুন্না বলেন, “বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। চাঁদপুরে এক ইমামের ওপর হামলা হয়েছে। কুমিল্লায় এক পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে। ঢাবির হলে এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের নেতাদের হত্যার ঘটনা ঘটেছে।”
তিনি অভিযোগ করেন, “প্রশাসনিক ব্যর্থতার সুযোগে একটি বিশেষ গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সরকার ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রাখছে, যাতে অস্থিরতার অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায়। তারা চায়, আরও অরাজকতা তৈরি হোক।”
তিনি বলেন, “আমরা বারবার বলেছি, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু সরকার তা করছে না।”
গুপ্ত সংগঠনের ষড়যন্ত্রের অভিযোগ
মোনায়েম মুন্না আরও বলেন, “সম্প্রতি তরুণদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, এ দেশের তরুণেরা বিএনপির ওপর আস্থা রাখছে। এরপরই একটি গুপ্ত সংগঠন এবং তাদের মদদপুষ্ট একটি আনাড়ি রাজনৈতিক দল নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
সতর্কতার আহ্বান
মোনায়েম মুন্না বলেন, “সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর এখন কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। জনগণকেও অনুরোধ করছি, কোনো অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ দেওয়া যাবে না। আমাদের সতর্ক থাকতে হবে, যেন কেউ দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

