ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৩, ২০২৫
জুলাই অভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এবং গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে সহযোগিতাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিচার দাবি করেছে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন সাদা দল।
রবিবার (১৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সাদা দলের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “আমাদের আজকের কর্মসূচির দুটি প্রধান এজেন্ডা। প্রথমত, খুনি হাসিনার বিরুদ্ধে যে ভয়াবহ অডিও ফাঁস হয়েছে, তার বিচার দাবি করছি। দ্বিতীয়ত, ঢাবির কিছু আওয়ামীপন্থী শিক্ষক তৎকালীন সরকারকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে গুলি চালানোর অনুমোদন দিয়েছিল। অথচ আজ তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। সেই শিক্ষকদের বিচার চাই। এ বিষয়ে কোনো লুকোচুরি নেই। প্রমাণসহ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তাদের বিচারের আওতায় আনা হয়।”
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, “জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন খুনি শেখ হাসিনা। বিবিসি প্রযুক্তিগত বিশ্লেষণে নিশ্চিত করেছে যে, এটি তারই নির্দেশ। জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দলও জানিয়েছে, হাসিনার নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। শেখ হাসিনা এখন বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছেন। তার দোসররা যেন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারের কঠোর অবস্থান দরকার।”
তিনি আরও বলেন, “অভ্যুত্থানের সময় একদল শিক্ষক গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন এবং শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছেন। অথচ তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”
সাদা দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম সরকার বলেন, “শেখ হাসিনার বিচার এ দেশের বড় সংস্কার হবে। তার সহযোগী ফ্যাসিবাদের দোসর, ঢাবির কিছু শিক্ষকেরও বিচার করতে হবে, যারা গণহত্যায় উৎসাহ দিয়েছে।”
মানববন্ধনে সাদা দলের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন বলেন, “ঢাবির অনেক শিক্ষক ছিলেন যারা মাকসুদ কামালের বাসাকে আন্দোলন দমনের ঘাঁটি বানিয়েছিলেন। আমরা তিনটি তালিকা হাতে পেয়েছি, যেখানে ৭৮ জন শিক্ষককে শিক্ষার্থীরা বয়কট করেছে। এদের মধ্যে ৭১ জনই সরকারপন্থী বিবৃতিদাতা। প্রশাসনকে আহ্বান জানাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনামুল হক, চারুকলা সাদা দলের আহ্বায়ক শিল্পী ইসরাফিল রতন, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. নুরল আমিন, পিজে হার্টস হলের প্রভোস্ট অধ্যাপক এম এ কাওসার, অধ্যাপক শফিউল্লাহ, অধ্যাপক ড. আসাদ চৌধুরী, অধ্যাপক হাফিজ উদ্দিন ভুঁইয়া, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক শাহ শামিম, অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ শতাধিক শিক্ষক।
সাদা দলের নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর পাশাপাশি, তার সহযোগী ঢাবির শিক্ষকদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

