ইউক্রেন ইস্যুতে আসিয়ানে ফের যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক, ‘ইতিবাচক ধারার’ আশা মস্কোর
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ১১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক, প্রান্তকাল
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধই আলোচনার মূল এজেন্ডা হিসেবে উঠে আসে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
এর আগে বৃহস্পতিবার দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে প্রায় ৫০ মিনিট দীর্ঘ বৈঠক হয়। শুক্রবারের বৈঠক থেকে কোনো বিস্তারিত প্রকাশ না হলেও, রুবিও বৃহস্পতিবারের আলোচনার পর সাংবাদিকদের জানান, ইউক্রেন শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে “নতুন ও ভিন্ন ধরনের পন্থা” নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমি একে এমন কিছু বলব না যা নিশ্চিতভাবে শান্তি আনতে পারে, তবে এটি একটি ধারণা, যা আমি প্রেসিডেন্টের কাছে তুলে ধরব।”
ল্যাভরভ শুক্রবার বলেন, “আমরা ইউক্রেন ইস্যুতে আলোচনা করেছি। প্রেসিডেন্ট [ভ্লাদিমির] পুতিন যেভাবে তার অবস্থান ৩ জুলাই প্রেসিডেন্ট [ডোনাল্ড] ট্রাম্পের সঙ্গে আলোচনায় ব্যাখ্যা করেছিলেন, সেটিই পুনরায় নিশ্চিত করেছি।”
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের শীর্ষ কূটনীতিক ইউক্রেন ছাড়াও ইরান, সিরিয়া এবং বৈশ্বিক নানা ইস্যুতে “গঠনমূলক ও খোলামেলা আলোচনা” করেছেন।
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও, এমন বৈঠক দুই দেশের মধ্যে বিরল সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে। তবে মস্কো দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, “আমি মনে করি না মস্কো-ওয়াশিংটনের মধ্যে ইতিবাচক ধারার অবসান হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন এখন ‘জিগজ্যাগ নীতি’ অনুসরণ করছে। আমরা এটাকে বড় কোনো সংকট হিসেবে দেখছি না।”
তিনি আরও জানান, আগামী গ্রীষ্মের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে অবশিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে নতুন আলোচনার সম্ভাবনা রয়েছে।
রুবিও বলেন, “আমরা আলোচনা করছি, এটিই শুরু। কিন্তু এরপর কী হয়, সেটিই আসল ব্যাপার।”
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক রুবিওর
এদিকে, এশিয়ায় দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে কুয়ালালামপুরে অবস্থানরত মার্কো রুবিও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও শুক্রবার সাক্ষাৎ করতে যাচ্ছেন। মুখোমুখি এ বৈঠক তাদের প্রথম, এমন প্রেক্ষাপটে যখন এশিয়া-প্যাসিফিকে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র।
রুবিও আসিয়ান আঞ্চলিক ফোরাম এবং পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নিচ্ছেন, যেখানে চীন, রাশিয়া, জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত।
এই কূটনৈতিক তৎপরতা এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। চীন যুক্তরাষ্ট্রকে আগামী মাসে শুল্ক পুনর্বহালের বিষয়ে সতর্ক করেছে। এর আগে পাল্টাপাল্টি শুল্কের ঘটনায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে ওঠে।
চীন সতর্ক করেছে, যে দেশগুলো বেইজিংকে বৈশ্বিক সরবরাহ চেইন থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র আটটি আসিয়ান দেশ, মালয়েশিয়াসহ, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। ওয়াশিংটন বলছে, বাণিজ্য ভারসাম্য আনতেই এই পদক্ষেপ, যদিও বিশ্লেষকরা মনে করছেন, এতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গেই সম্পর্কের ফাটল ধরতে পারে।
শুক্রবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বৈশ্বিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, “নিয়মভিত্তিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক, মুক্ত, ন্যায্য, টেকসই এবং বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার গুরুত্ব অপরিসীম।”
তারা আরও জানান, “এই লক্ষ্যে সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

