আয়কর নথি গায়েব, ঘুষ-অনিয়মসহ তিন অভিযোগে দুদকের অভিযান
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৯, ২০২৫
১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ থেকে শুরু করে ঘুষের বিনিময়ে কর মওকুফ এবং হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম—বিভিন্ন অভিযোগে রাজধানীসহ দেশের তিনটি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বুধবার (৯ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্র জানায়, প্রথম অভিযানে কর অঞ্চল-৫, সার্কেল-৯০ (কোম্পানি)-তে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, করদাতা এক কোম্পানির আয়কর নথি গায়েব করে ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা সরকারের রাজস্ব ক্ষতিসাধন করা হয়েছে।
দুদক জানায়, ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ করবর্ষে একটি প্রতিষ্ঠানের যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ এবং ৭৩ কোটি ৬১ লাখ টাকা কর নির্ধারিত হলেও পরবর্তীতে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেই করদাবি শূন্য এবং মাত্র ১ হাজার ২৯৯ টাকায় নামিয়ে আনেন। অভিযানকালে সংশ্লিষ্ট মূল নথিপত্র খুঁজে পাওয়া যায়নি। দুদকের প্রাথমিক ধারণা, নথিপত্র উদ্দেশ্যমূলকভাবে গায়েব করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।
দ্বিতীয় অভিযানে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে কর মওকুফ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হয়। দুদকের টিম মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল যাচাই করে এবং ভূমি অফিস থেকে রেকর্ড সংগ্রহ করে। পাশাপাশি অভিযোগের বিষয়ে এলাকাও পরিদর্শন করা হয়। অভিযান শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় হয়রানি ও অনিয়মের অভিযোগে তৃতীয় অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়। দুদকের এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক উপস্থিতি, ওষুধ বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রোগীদের খাবারের মান সরেজমিনে পরীক্ষা করে। রোগীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ যাচাই করা হয়। তল্লাশিতে কয়েকটি অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়েও কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক সূত্র জানিয়েছে, তিন ক্ষেত্রেই প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

