শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে তোলপাড়, তদন্তে নতুন মাত্রা
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৯, ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান আন্তর্জাতিক তদন্ত নতুন মাত্রা পেয়েছে তার একটি ফাঁস হওয়া ফোনালাপের সূত্র ধরে। গত মার্চে অনলাইনে ছড়িয়ে পড়া এ অডিও রেকর্ডিংয়ে হাসিনাকে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায়।
বিবিসি আই এ রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, এটি হাসিনার ভূমিকার “গুরুত্বপূর্ণ প্রমাণ” যা তাকে সরাসরি গণহত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করছে।
অডিও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইয়ারশট এবং বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রেকর্ডিং বিশ্লেষণ করে জানিয়েছে, এতে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিমতার প্রমাণ মেলেনি। প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, কোনো কক্ষে ফোনালাপ স্পিকারে চালিয়ে রেকর্ড করা হয়েছিল।
ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, “ঘটনাস্থলে যারা যাবে, lethal weapon (প্রাণঘাতী অস্ত্র) নিয়ে যাবে। যেখানেই পাবে, shoot (গুলি) করবে।”
ঘটনাটি ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর গণভবনে ঘটে বলে নিশ্চিত করেছে বিবিসি। ওই সময়ে ঢাকাজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছিল এবং পুলিশ বাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যুর দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছিল।
আওয়ামী লীগের পাল্টা যুক্তি
অন্যদিকে আওয়ামী লীগ দাবি করেছে, ফোনালাপের সত্যতা নিশ্চিত করা যায়নি। দলটির এক মুখপাত্র বিবিসিকে বলেন, “এটি সত্য হলেও সেটি ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের একটি বৈধ প্রচেষ্টা। নেতারা ইচ্ছাকৃতভাবে কোনো হত্যা নির্দেশ দেননি। সরকারি সিদ্ধান্তগুলো ছিল অনুপাতিক, সৎ এবং জানমালের ক্ষতি রোধে নেওয়া পদক্ষেপ।”
তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এই অডিও রেকর্ডিং হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই রেকর্ডিংকে মামলার আলামত হিসেবে বিবেচনা করছে।
আইনগত প্রক্রিয়া ও রাজনৈতিক প্রেক্ষাপট
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার নির্দেশ, বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা এবং উসকানির অভিযোগে বিচার চলছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ চাইলেও এখনো তা কার্যকর হয়নি। আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান মনে করছেন, হাসিনার দেশে ফেরার সম্ভাবনা “খুবই কম।”
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গত বছরের জুলাই-আগস্টের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৬০ জন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মুখপাত্র বলেছেন, “দুঃখজনকভাবে কিছু সদস্য অতিরিক্ত বলপ্রয়োগে জড়িয়ে পড়েছিল। নিরপেক্ষ তদন্ত চলছে।”
রাজনৈতিক অনিশ্চয়তা
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে আওয়ামী লীগ ওই নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা এখনও অনিশ্চিত।
জাতিসংঘের এক প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, জুলাই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের পেছনে রাজনৈতিক নির্দেশনার ভূমিকা ছিল। তবে আওয়ামী লীগ সেই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।
বিবিসি সেনাবাহিনীর কাছে মন্তব্য চাইলেও কোনো সাড়া মেলেনি।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

