হাওর সুরক্ষায় মাস্টারপ্ল্যান করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৮, ২০২৫
হাওরের সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার আয়োজনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেমিনারে সার্বিক সহযোগিতা করে গ্রিন কনসার্ন ফাউন্ডেশন।
উপদেষ্টা বলেন, “হাওরের ইকো সিস্টেম পৃথিবীতেই বিরল। এটি সুরক্ষিত করতে হবে। হাওরের সীমানা নির্ধারণ করে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের মতো ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করতে হবে।” তিনি জানান, হাওর মহাপরিকল্পনার কাজ ২০২৩ সালে শুরু হয় এবং তা হালনাগাদ করা হয়েছে। এ মহাপরিকল্পনায় হাওর এলাকার মানুষের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে পাঁচটি হাওরে বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা এবং নীতিমালা প্রণয়নের চারটি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, “হাওরে কখন বাঁধ নির্মাণ হবে, কীভাবে স্থানীয় উপকারভোগী নির্ধারণ করা হবে, আর কাদেরকে কাজে যুক্ত করা হবে সে সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করা হবে। বাঁধ নির্মাণের ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করলে সমস্যার সৃষ্টি হয়।”
রিজওয়ানা হাসান বলেন, “কালনার হাওর, খরচার হাওর, কালিয়াকোটা হাওরসহ পাঁচটি হাওরে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। তবে শুধু বৃক্ষরোপণ নয়, মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। কারণ, গাছ লাগানোর পর দেখা যায় ৯০ ভাগই জ্বালানির জন্য কেটে ফেলা হয়।”
হাওরের পর্যটন নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, “হাওরে পর্যটন নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ প্রস্তুত করা হচ্ছে। সেখানে উল্লেখ থাকবে পর্যটকরা কী করতে পারবেন, কী পারবেন না। পর্যটন মানে গান শোনা বা বারবিকিউ পার্টি নয়। প্রকৃতিকে উপভোগের জন্য ট্যুরিজম। এজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।”
তিনি বলেন, “হাওরের সীমানা নির্ধারণে ভিন্নতা রয়েছে। কিছু অংশ নদী, পুকুর, খাল এবং ধানি জমি হিসেবে মানুষের নামে রেকর্ডকৃত, যা হাওর ব্যবস্থাপনাকে জটিল করে তোলে।”
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ও কথাসাহিত্যিক মুহাম্মদ মোফাজ্জল।
সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক পলিটিক্যাল অ্যাফেয়ার্স কর্মকর্তা মোশতাক আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুব হাসান শাহীন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গ্রিন কনসার্ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাহমিনা খানম, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসাইন, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাওর রক্ষায় সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসের আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

