বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

আমিরাতে ৮৪ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি নাসের মোহাম্মদ বেলাল

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই সংবাদদাতা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী এক বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী হিসেবে লটারি জিতে চমক সৃষ্টি করেছেন। বিগ টিকিট ড্রতে ২.৫ কোটি দিরহাম অর্থাৎ প্রায় ৮৪ কোটি টাকার বিশাল পুরস্কার জিতেছেন নাসের মোহাম্মদ বেলাল নামের এই বাংলাদেশি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, নাসের মোহাম্মদ বেলাল আবুধাবিতেই বসবাস করেন। তিনি গত ২৪ জুন ক্রয় করা ০৬১০৮০ নম্বর টিকিটের মাধ্যমে এই বিপুল অঙ্কের লটারি জেতেন। তবে ড্রয়ের সময় শোর উপস্থাপক রিচার্ড ও বুশরার ফোনকলের জবাবে সাড়া দেননি বেলাল। তার সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিগ টিকিট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত মাসেই আমিরাতের নাগরিক মুবারক ঘারিব রাশেদ সালেম আল জাহেরি ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৬৭ কোটি টাকা) পুরস্কার জিতেছিলেন। একই ড্রতে আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী সাপ্তাহিক ই-ড্রতে ১ লাখ ৫০ হাজার দিরহাম (প্রায় ৫০ লাখ টাকা) পুরস্কার পান।

প্রবাসী সমাজে নাসের মোহাম্মদ বেলালের এই বিজয় আনন্দের পাশাপাশি উৎসাহের জোয়ার বইয়ে দিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন