ইউক্রেন কিভাবে বিশ্বের অন্যতম ডিজিটাল দেশ হয়ে উঠলো
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ৩, ২০২৫
রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের দিনে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, কিয়েভের রাস্তায় গুলি-বন্দুকের লড়াইয়ের মধ্যে পড়েছিলেন ইউক্রেনের উপ-ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ওলেক্সান্দ্র বর্নিয়াকভ। ওই ভয়াবহ দিনেও তাঁর কাছে দায়িত্ব ছিল সরকারের ডিজিটালাইজেশন চালিয়ে যাওয়া—আর সেটিই ইউক্রেনকে নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিনির্ভর রাষ্ট্রগুলোর তালিকার শীর্ষে।
২০১৯ সালে চালু হওয়া ইউক্রেনের ডিয়া (Diia) নামের অ্যাপের মাধ্যমে নাগরিকেরা এখন ৪০ ধরনের সরকারি সেবা পান মোবাইলেই—ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স, গাড়ির রেজিস্ট্রেশন, বিয়ের আবেদন থেকে শুরু করে আরও নানা কাজ। এমনকি ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জাতীয় প্রতিনিধি নির্বাচনের ভোটও এই অ্যাপে দেওয়া যায়।
বর্তমানে Diia অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ২৭ লাখের বেশি। ওয়েবভিত্তিক পোর্টালেও ১৩০টি সেবা রয়েছে।
ওলেক্সান্দ্র বর্নিয়াকভের মতে, এই খাতে ইউক্রেন এখন এস্তোনিয়াকেও ছাড়িয়ে গেছে। “আমি সৌদি আরব ছাড়া আর কাউকে আমাদের চেয়ে এগিয়ে দেখিনি,” বলেন তিনি।
তাহলে যুদ্ধের মধ্যেও ইউক্রেন কীভাবে এমন বিপ্লব ঘটাতে পারলো?
এর পেছনে অন্যতম বড় কারণ দেশের বিশাল প্রযুক্তি দক্ষ জনশক্তি।
দুই দশক ধরে ইউক্রেন বহুজাতিক কোম্পানিগুলোর আউটসোর্সিং হাব হিসেবে পরিচিত। বর্নিয়াকভ জানান, দেশে এখন অন্তত তিন লাখ সফটওয়্যার ডেভেলপার কাজ করছেন, যাঁরা জটিল প্রজেক্ট সামলানোর অভিজ্ঞতায় দক্ষ।
তিনি আরও জানান, Diia অ্যাপ তৈরি করতে খরচ হয়েছে পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার। অথচ ইউকে বা পশ্চিমা দেশে সেই খরচ হয়তো পাঁচ-দশ গুণ বেশি হতো।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ডিজিটাল গভর্নমেন্টের সহযোগী অধ্যাপক ডেভিড ইভস বলেন, ইউক্রেনের সাফল্যের পেছনে আছে সঠিক প্রস্তুতি।
তারা আগে তৈরি করেছিল ডেটা এক্সচেঞ্জ সিস্টেম, যার মাধ্যমে সরকারি দপ্তরগুলোর মধ্যে তথ্য সহজেই বিনিময় হয়। এর ওপর ভিত্তি করেই Diia অ্যাপ নির্মাণ করা হয়েছে। ফলে নাগরিকদের একবার তথ্য দিলেই সেটি সব সেবায় ব্যবহৃত হচ্ছে, পুনরায় তথ্য দিতে হচ্ছে না। এতে সরকারকেও আলাদা আলাদা তথ্য সংরক্ষণের ঝামেলা পোহাতে হচ্ছে না।
যুদ্ধ পরিস্থিতিতেও অ্যাপে যুক্ত হয়েছে নতুন সেবা। যেমন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতিপূরণের আবেদন কিংবা শত্রুপক্ষের সৈন্যের অবস্থান জানানোর সুবিধা।
“আমরা যুদ্ধসংক্রান্ত ১৫টি নতুন সেবা চালু করেছি,” জানান বর্নিয়াকভ।
ডেভিড ইভসের মতে, যুদ্ধই ইউক্রেনকে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে দিয়েছে। “যুদ্ধকালে সেবা দেওয়ার তাগিদ নিয়ম-নীতি ছাড়িয়ে যায়,” বলেন তিনি।
ভবিষ্যতের দিকেও নজর রাখছে ইউক্রেন। Diia অ্যাপে যুক্ত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। বর্নিয়াকভ বলেন, “আমরা সরকারী সেবা পাওয়ার পদ্ধতিই বদলে দিতে চাই।”
তবে অধ্যাপক ইভস সতর্ক করে বলেন, “এআই দারুণ সম্ভাবনাময়। কিন্তু ভালো রাস্তাই না থাকলে ফারারি চালিয়ে লাভ নেই।”
রাশিয়ার সঙ্গে যুদ্ধ চললেও, ইউক্রেনের ডিজিটাল বিপ্লব দেখাচ্ছে—প্রযুক্তি কিভাবে সঙ্কটে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

