রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৮, ২০২৫
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল ২৬ জুন ২০২৫ তারিখ বিকেলে অর্থ উপদেষ্টার কার্যালয়ে দুই ঘণ্টা ত্রিশ মিনিটব্যাপী একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।
বিস্তারিত আলোচনার পর সভায় নিম্নলিখিত তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়:
(ক) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত “কমপ্লিট শাটডাউন” এবং “মার্চ টু এনবিআর” কর্মসূচি প্রত্যাহার করা।
(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা করা।
(গ) আগামী ১ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে অর্থ মন্ত্রণালয় হতে ২৫ মে ২০২৫ তারিখে জারি করা প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সরকার আশা করছে, আগামী ১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠেয় উক্ত সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা সম্ভব হবে।
দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং জনগণের সেবা কার্যক্রম সচল রাখার বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত “কমপ্লিট শাটডাউন” ও “মার্চ টু এনবিআর” কর্মসূচি প্রত্যাহার করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে অবস্থান করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হলো।
এই বিভাগের আরও খবর
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
সোনার দাম আকাশছোঁয়া: বিদেশ থেকে গয়না আনার নিয়মে নতুন ছাড়
ঢাকা | ২০ অক্টোবর ২০২৫ দেশে সোনার দাম…
অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৮.৯ শতাংশ
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স…
শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ: ফিন্যান্সিয়াল টাইমস
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (FT)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে…
নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ
মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

