“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” প্রতিপাদ্যে নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৬, ২০২৫
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পরিচালিত এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে অনুষ্ঠিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) দশদিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫ আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
“সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ড থেকে মোট ৫,২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গত ১৬ জুন শুরু হওয়া এই দশদিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের মূল দায়িত্ব। সমাজে বিরাজমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের হতে হবে সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত।”
তিনি আরও বলেন, “দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যদের আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। যেমন গ্রামীণ অঞ্চলে ভিডিপি সদস্যরা সমাজের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে, তেমনি নগর জীবনেও টিডিপি সদস্যরা সংকটে নির্ভরতার প্রতীক হয়ে উঠছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর প্রতিরক্ষা দলের সদস্যরা সমাজে জরুরি পরিস্থিতিতে প্রথম সাড়াদানকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ প্রশিক্ষণ তাদের দুর্যোগ ব্যবস্থাপনা, জনসচেতনতা ও নাগরিক সুরক্ষার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনেক প্রশিক্ষণার্থী অভিজ্ঞতা ভাগ করে জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনে দায়িত্বশীলতার এক নতুন মাত্রা যোগ করেছে।
আয়োজকরা জানান, নগর প্রতিরক্ষা দলের কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সক্রিয় করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক নুরুল আফসার সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই বিভাগের আরও খবর
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

