ঢাবি সাদা দলের সেমিনারে ড. মঈন খান:
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৯, ২০২৫
“বিগত সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজ শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যায় না, কিন্তু দোষ তাদের নয়—এটি সরকারের পরিকল্পিত অপচেষ্টা।” তিনি বলেন, “বিগত সরকার হয়তো চেয়েছিলো, জাতিকে মূর্খ করে রাখতেই।”
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন ‘সাদা দল’। এটি ছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালাম।
ড. মঈন খান বলেন, “বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা উপবৃত্তিসহ নানা উদ্যোগের মাধ্যমে স্পষ্ট। বিপরীতে আজ শিক্ষাকে উপেক্ষা করে জাতিকে পিছিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে দল করলেও তিনি দেশের মানুষকে সুশিক্ষা দিতে চেয়েছেন, তাই বহু শিক্ষামুখী কর্মসূচি হাতে নিয়েছিলেন।”
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “শহীদ জিয়া ছিলেন গণমুখী শিক্ষার প্রবক্তা। তিনি কখনো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি, বরং শিক্ষার্থীদের কথা শুনতেন।” তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে এই চর্চার বিপরীত চিত্র আমরা দেখছি, যেখানে ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ ঘটেছে।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ভবিষ্যতমুখী রাষ্ট্রনায়ক। তার গৃহীত শিক্ষানীতি ও বাস্তবমুখী কর্মসূচিগুলো বাংলাদেশে শিক্ষাব্যবস্থার কাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি বলেন, “জিয়া শিক্ষাকে দেখতেন কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম হিসেবে নয়, বরং মানবিক মূল্যবোধ, জাতীয় চেতনা এবং স্বাধীনতার মূল আদর্শ ধারণ করার প্রক্রিয়া হিসেবে। তার শিক্ষাদর্শন ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে গঠিত হয়েছিল।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতের বাংলাদেশ হবে জ্ঞাননির্ভর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, তাতেও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক ড. মহিউদ্দিন, অধ্যাপক এম এ কাউসারসহ ঢাকা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিন, ভিসি, প্রোভিসি ও প্রায় ৫০০ শিক্ষক-কর্মকর্তা।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম সোহাগ আউয়াল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. ছবিরুল ইসলাম হাওলাদার।
ড. মঈন খান তার বক্তব্যে আরও বলেন, “আজ যারা বিশ্বে এগিয়ে, তারা শুধু অস্ত্র নয়, জ্ঞান ও গবেষণার মাধ্যমে শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা, কারণ তারা মেধাকে গুরুত্ব দেয়। আমাদেরও সেই পথেই এগোতে হবে, যদি সত্যিকারের উন্নত জাতি গড়তে চাই।”
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

